বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বৃন্দাবনের মন্দিরে মহা-ফাঁপরে মহিলা বিচারক! জানাজানি হতেই হুলস্থূল, তৎপর পুলিশ, তারপর?

RD | ০৮ জুন ২০২৫ ১৭ : ২৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে গিয়ে শান্ত মনে ঈশ্বরের দ্বারস্থ হয়েছিলেন মহিলা বিচারক। দু'হাত জড়ো, বন্ধ ছিল চোখ। আর এতেই সুবিধা হয়ে গেল গর্ভগৃহের মধ্যে ওঁত পেতে দাঁড়িয়ে থাকা চোরেদের। তারা ছিনিয়ে নেয় বিচারকের মঙ্গলসূত্র। বিষয়টি জানাজানি হতেই গেল গেল রব। পুলিশও বেজায় তৎপর। মন্দিরের মধ্যে থেকে পাকড়াও করে ১০জন মহিলা চোরকে! 

ঘটনাটি উত্তরপ্রদেশের বৃন্দাবনের ঠাকুর শ্রী রাধারমন মন্দিরে। গত ১লা জুন এই চুরির ঘটনা ঘটে।

সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার গত ১ জুন জানান, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নিযুক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রেমা সাহু পরিবারের সদস্যদের সঙ্গে বৃন্দাবনের ঠাকুর শ্রী রাধারমন মন্দির পরিদর্শন করছিলেন। তখন তাঁর সোনার মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া হয়। এসএসপি বলেন, "আমরা মন্দিরে সক্রিয় মহিলা চোর এবং পকেটমারদের সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য একটি অভিযান শুরু করেছি। যার ফলে শনিবার ১০ জন মহিলা চোরকে গ্রেপ্তার করা হয়েছে।"

মথুরা, বৃন্দাবনের মন্দিরগুলি জনাকীর্ণ। সেগুলিতেই লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে। ভক্ত সেজে মন্দিরের ভিতরে ওঁত পেতে থাকে মহিলা চোরের দলবল। এসএসপি-র কথা অনুসারে, পুরুষ ও মহিলাদের বেশ কয়েকটি চুরি যাওয়া পার্স উদ্ধার করেছে পুলিশ, যার মধ্যে নগদ টাকা, আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। মিলেছে মোট ১৮,৬৫২ টাকা নগদ।

এসএসপি কুমার জানিয়েছেন যে, জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছে যে- ধৃত মহিলারা মধ্যপ্রদেশ এবং রাজস্থান থেকে মথুরা, বৃন্দাবনের মন্দিরে এসে এই হাত সাফাইয়ের কাজ করেন।

আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সব মহিলাকে কারাগারে পাঠানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া