রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ জুন ২০২৫ ১৬ : ৫১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারতে বসবাসকারী এক অস্ট্রেলিয়ান যুবকের শেয়ার করা একটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। ‘Aussie Bhai’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর অ্যান্ডি ইভান্স ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে এক নিরিবিলি সমুদ্র সৈকত ভ্রমণ মুহূর্তেই রূপ নেয় এক অদ্ভুত ও মজার ঘটনার। তার কেন্দ্রবিন্দু একটি গরু! ভিডিওটির শুরুতেই দেখা যায়, সৈকতের বালির ওপর শুয়ে রোদ পোয়াচ্ছেন অ্যান্ডি। হাতে রয়েছে এক প্লেট ফ্রায়েড রাইস।
পরিবেশটা ছিল বেশ শান্তির। তবে হঠাৎ করেই দৃশ্যপটে হাজির হয় একটি গরু, যে অ্যান্ডির খাবার ও তার প্রতি প্রবল কৌতূহল দেখাতে শুরু করে। কিন্তু অবাক কান্ড হল এটাই, গরুটিকে হালকা কণ্ঠে সরে যেতে বলতেই বিস্ময়করভাবে সে ‘শোনে’ এবং থেমে যায়। এরপর আরও কয়েকটি গরু হেঁটে আসে সৈকতে, যেন সেটা তাদেরই এলাকা। আশেপাশের মানুষ বা ঢেউয়ের শব্দে একটুও বিচলিত নয় তারা।
অ্যান্ডির পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষ বার দেখা হয়েছে। যদিও ভিডিওটি কোথায় ও কবে তোলা হয়েছে তা জানা যায়নি। যদিও তাতে দর্শকদের আনন্দে ভাটা পড়েনি বিন্দুমাত্র। কমেন্ট সেকশন নেটিজেনদের মজার মন্তব্যে ভরে গেছে।
কেউ লিখেছেন, ‘শুধু ভারতেই এমনটা সম্ভব, যেখানে শান্তির দিনও গরুর সঙ্গে ভাগ করতে হয়’। অন্য একজন মজা করে লিখেছেন, ‘গরুটি সত্যিই ভদ্র ছিল—এটা কিন্তু বিরল ঘটনা’। আরও এক নেটিজেন লিখেছেন, ‘ফ্রায়েড রাইস খেতে গিয়েছিলে, গরুর সঙ্গে চোখাচোখি শুরু হয়ে গেল!’ আরেকজন যোগ করেছেন, ‘গরুটি তো মনে হচ্ছে জানত ও ক্যামেরায় আছে—একেবারে সেলিব্রিটির মতো আচরণ’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?