মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ছুটির দিনেও স্বাস্থ্যের সঙ্গে আপস নয়, রবিবার সন্ধ্যায় ঝটপট বানিয়ে ফেলুন তিন স্বাস্থ্যকর মুখরোচক স্ন্যাকস

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জুন ২০২৫ ১৬ : ৫৪Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ সারা সপ্তাহ স্বাস্থের কথা মাথায় থাকলেও সপ্তাহান্তে সকলেরই একটু গুরুপাক খাওয়া হয়েই যায়। সেই ‘চিট ডে’র অতিরিক্ত তৈলাক্ত খাওয়াদাওয়াই ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই রবিবার বানিয়ে নিন স্বাস্থ্যকর মুখরোচক স্ন্যাকস। ছুটির দিনের সন্ধ্যায় চায়ের সঙ্গে জমে যাবে!

মশলা মাখানা

উপকরণঃ ২ কাপ মাখনা, ১ টেবিল চামচ অলিভ অয়েল বা ঘি, ১/২ চা চামচ হলুদগুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১/২ চা চামচ ধনেগুঁড়ো, ১/২ চা চামচ জিরেগুঁড়ো, এক চিমটে গোলমরিচ, ১/২ চা চামচ ব্ল্যাক সল্ট, ১ চা চামচ ওরেগানো, এক চিমটি লেবুর রস 

প্রণালীঃ মাঝারি আঁচে কড়াই গরম করে অলিভ অয়েল বা ঘি দিন। মাখনা যোগ করুন এবং ৫-৭ মিনিট ধরে ভাজতে থাকুন। মাখানা মুচমুচে ও সোনালি হয়ে এলে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, গোলমরিচ, ব্ল্যাক সল্ট দিন। মশলা ভাল করে মিশিয়ে ২-৩ মিনিট নাড়ুন। আঁচ কমিয়ে মাখানার উপর সামান্য লেবুর রস ছড়িয়ে দিন। চাইলে স্বাদ বাড়াতে ওপর দিয়ে ওরেগানো দিয়ে গরম গরম পরিবেশন করুন। 

স্বাস্থ্যকর ভেলপুরি


উপকরণ: ১ কাপ মুড়ি, ১/৪ কাপ কুচোনো সেদ্ধ আলু, ১/৪ কাপ মিহি করে কাটা পেঁয়াজ, ১/৪ কাপ মিহি করে কাটা টমেটো, ১/৪ কাপ মিহি করে কাটা শসা, ২ টেবিল চামচ ভাজা বাদাম, ১ টেবিল চামচ তেঁতুলের চাটনি, ১ টেবিল চামচ পুদিনা ও ধনেপাতার চাটনি, ১/২ চা চামচ চাট মশলা, ১/২ চা চামচ ভাজা জিরেগুঁড়ো, এক মুঠো ধনেপাতা, এক টুকরো লেবুর রস, এক চিমটে লঙ্কাগুঁড়ো


প্রণালীঃ কম-মাঝারি আঁচে একটি প্যান গরম হয়ে এলে মুড়ি দিন। ২-৩ মিনিটের জন্য হালকাভাবে ভাজুন। একটি বড় বাটিতে ভাজা মুড়ি  সেদ্ধ আলু, পেঁয়াজ, টমেটো, শসা এবং ভাজা বাদাম একসঙ্গে মিশিয়ে নিন। তেঁতুলের চাটনি, সবুজ চাটনি, গোলমরিচ, ভাজা জিরেগুঁড়ো, নুন, চাট মশলাও যোগ করুন। সবকিছু একসঙ্গে আলতো করে মেশান। উপর দিয়ে টাটকা ধনেপাতা ও লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি মুচমুচে, টক-ঝাল-মিষ্টি স্ন্যাকস।

চিড়ে ভাজা

উপকরণ: ২ কাপ পাতলা চিড়ে, ১/৪ কাপ ভাজা বাদাম, ২ টেবিল চামচ ভাজা ছোলার ডাল, ২ টেবিল চামচ কাজু বাদাম, ২ টেবিল চামচ কিশমিশ
২টি কাঁচা লঙ্কা মিহি করে কাটা, ১০-১২টি কারি পাতা, ১/২ চা চামচ কালো সরষে, ১/২ চা চামচ হলুদগুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১ টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ, ২ টেবিল চামচ তেল

প্রণালীঃ একটি বড় প্যানে চিড়ে কম আঁচে শুকনো খোলায় মুচমুচে করে ভেজে বাটিতে তুলে রাখুন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। একই প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে কালো সরষে ফোড়ন দিন। এরপর মিহি করে কাটা কাঁচালঙ্কা এবং কারি পাতা দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। একে একে কাজু বাদাম, চিনেবাদাম এবং ছোলার ডাল যোগ করে আরও এক মিনিট ভাজুন। এবার আঁচ কমিয়ে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চিনি, নুন দিয়ে ভাল করে মেশান। কয়েক সেকেন্ড বাদে প্যানে ভাজা চিড়ে দিন। চিড়ের সঙ্গে সব উপকরণ ভাল করে মিশিয়ে কিশমিশ যোগ করুন। ঠান্ডা করে একটি এয়ারটাইট পাত্রে রাখুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া