রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sourav Goswami | ০৮ জুন ২০২৫ ১৬ : ১৯Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ভারতের আইনজগতে এক ঐতিহাসিক মুহূর্তে, সুপ্রিম কোর্টের সামনে প্রথমবারের মতো একজন সম্পূর্ণ দৃষ্টিহীন মহিলা আইনজীবী মামলা লড়লেন। আঞ্চল ভাটেজা, যিনি জন্ম থেকেই কম দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করেন এবং পরে পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়েন, ৬ জুন সুপ্রিম কোর্টে একজন সম্পূর্ণ দৃষ্টিহীন আবেদনকারীর হয়ে মামলা উত্থাপন করেন।
আঞ্চল, যিনি ২০২৩ সালে বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল থেকে স্নাতক হন, চ্যালেঞ্জ করেছেন উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের ১৬ মে, ২০২৫-এর নিয়োগ বিজ্ঞাপনটিকে। বিজ্ঞাপনটিতে শুধু চারটি উপ-প্রকারের প্রতিবন্ধকতার জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে—যার মধ্যে দৃষ্টিহীনতা নেই। এই মামলায় আঞ্চল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও এসসি শর্মার বেঞ্চের সামনে বিষয়টি জরুরি শুনানির জন্য উল্লেখ করেন, এবং আদালত ৯ জুন শুনানির দিন ধার্য করে।
আবেদনে বলা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞাপনটি RPwD আইন, ২০১৬-এর ৩৪ নম্বর ধারা এবং সংবিধানের ১৪, ১৯(১)(জি) ও ২১ অনুচ্ছেদের লঙ্ঘন। একইসঙ্গে আবেদনকারীর স্ক্রাইবের (লেখক) অনুরোধ অগ্রাহ্য করাও তুলে ধরা হয়েছে। আঞ্চলের ভাষায়: “এই জায়গায় আসতে পেরে আমি গর্বিত, কিন্তু একইসঙ্গে বিষণ্ণ। কারণ, আমি চাইতাম এই পথ আগেই বহুবার কেউ হেঁটে যাক। দৃশ্যমানতা জরুরি, প্রবেশাধিকার জরুরি, আর কাঠামোগত পরিবর্তন সময় নেয়।”
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে সারাহ সানি নামের এক শ্রবণ ও বাক প্রতিবন্ধী আইনজীবী সুপ্রিম কোর্টে ইশারার ভাষায় যুক্ত হয়ে মামলা লড়েছিলেন। এই মামলার মাধ্যমে আবারও স্পষ্ট হলো—ভারতের বিচারব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক ন্যায়ের লড়াই এগিয়ে চলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?