বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ জুন ২০২৫ ১৬ : ১৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক:এক বিশেষ ধরনের চা খেয়ে তার কিছুক্ষণ পরেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন পর্যটক।দক্ষিণ আমেরিকার পেরুতে আয়াহুয়াসকা নামের এক প্রাচীন পানীয় খেয়ে প্রাণ হারালেন ৪১ বছর বয়সী ওই মার্কিন নাগরিক। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অ্যারন ওয়েইন ক্যাস্ট্রানোভা, তিনি আলাবামার বাসিন্দা ছিলেন। ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী, পেরুর লোরেতো অঞ্চলের সান্তা মারিয়া দে ওহেদা নামে এক গ্রামে একটি হোস্টেলে এই ঘটনা ঘটে। এই অঞ্চলটি ব্রাজিল সীমান্তের কাছাকাছি এবং বর্তমানে 'স্পিরিচুয়াল ট্যুরিজম'-এর হটস্পট হিসেবে পরিচিত।
জানা গিয়েছে, ‘আয়াহুয়াসকা’ নামের এই পানীয় ব্যবহৃত হয় মূলত অ্যামাজনের বিভিন্ন আধ্যাত্মিক ও চিকিৎসা ক্ষেত্রে। এটি এমন এক ধরনের পানীয় যা মূলত মানুষের মস্তিষ্কে প্রভাবে ফেলে এবং হ্যালুসিনেশন সৃষ্টি করে। তবে বেশি পরিমাণে খেলে প্রাণঘাতী পার্শ্বপ্রতিক্রিয়া এমনকি একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগ, ক্যাস্ট্রানোভা ওই অনুষ্ঠানে অংশগ্রহণের সময় আয়াহুয়াসকা খাওয়ার আগে হোস্টেল কর্তৃপক্ষ বা আয়োজকদের জানাননি যে তিনি তখন অ্যান্টিবায়োটিক নিচ্ছিলেন।
তার ফলেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। প্রসঙ্গত, মানসিক বিষণ্ণতা দূর করতে ও ‘আত্মজ্ঞান’ লাভের আশায় বহু পর্যটক ছুটে যান অ্যামাজনের এই সমস্ত এলাকায়। শামানের তত্ত্বাবধানে চলে আয়াহুয়াসকা সেবন পর্ব। তবে বিশেষজ্ঞদের মতে, এর অপ্রত্যাশিত ও বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অধিকাংশ পর্যটক অবহিত থাকেন না।
উল্লেখযোগ্যভাবে, ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি নিজেই তাঁর মায়ের মৃত্যু-পরবর্তী ট্রমা কাটিয়ে উঠতে আয়াহুয়াসকা গ্রহণের কথা স্বীকার করেছিলেন। কিন্তু এই ধরনের পদার্থ গ্রহণে আমেরিকানদের বিরত থাকতে অনুরোধ জানিয়েছে পেরুর মার্কিন দূতাবাস। তাদের মতে, এই ধরনের মাদক প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এক বছর আগে ব্রিটেনের এক সমাজকর্মী মওরিন রেইনফোর্ড বলিভিয়ার একটি আয়াহুয়াসকা রিট্রিটে অংশগ্রহণ করতে গিয়ে প্রাণ হারান। অনুষ্ঠান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?