মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | গরমে মেকআপ করলে মুখ ঘেমেনেয়ে একসা? রূপটানের কটি কৌশল মেনে চললেই কাঠফাটা রোদেও আপনি হবেন নজরকাড়া

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জুন ২০২৫ ১৫ : ২৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ গরম শুধু অস্বস্তি বাড়ায় না, অতিরিক্ত ঘামে নষ্ট হয় মেকআপ। বিশেষ করে রোদে বেরলে মুখের বিভিন্ন অংশে ঘাম খুবই অস্বস্তিকর। তবে যতই গরম পড়ুক, মেকআপ করতে সারাবছরই ভালবাসেন অনেকে। কিন্তু গরমে দীর্ঘক্ষণ মেকআপ টিকিয়ে রাখা বেশ চ্যালেঞ্জিং বটে। কারণ সামান্য ঘামেই মেকআপ মুছে যাওয়ার আশঙ্কা থাকে। আপনিও যদিও এই সমস্যায় সম্মুখীন হন তাহলে গরমে মেকআপ করার সময়ে কয়েকটি কৌশল মেনে চলুন। 

•    বরফের জলে মুখ ডুবিয়ে রাখুনঃ বরফের জলে মুখ ডুবিয়ে রাখা কোনও ট্রেন্ড নয়, বরং ত্বকের প্রস্তুতির একটি কার্যকর পদ্ধতি। এটি মুখের ছিদ্রগুলিকে এবং ত্বককে শক্ত করে, যার কারণে মেকআপ দীর্ঘস্থায়ী হয়। 

•    কম প্রসাধনী ব্যবহার করুনঃ গরমকালে ভারী এবং তৈলাক্ত ত্বকের প্রসাধনী এড়িয়ে চলুন। পরিবর্তে, ভিটামিন সি এবং নিয়াসিনামাইডের মতো উপাদানযুক্ত হালকা ফর্মুলেশন বেছে নিন। জেল-ভিত্তিক ময়েশ্চারাইজার এবং ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজার এবং এসপিএফ সম্পূর্ণরূপে ত্বকে শোষিত হতে দিন এবং মেকআপ শুরু করার আগে কয়েক মিনিট অপেক্ষা করুন।

•    কম ফাউন্ডেশন লাগানঃ গ্রীষ্মকালে ভারী ফাউন্ডেশন মেকআপ দ্রুত নষ্ট করে। পরিবর্তে, কয়েক ফোঁটা হালকা সিরাম ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগাতে পারে। এতে দীর্ঘক্ষণ মুখে মেকআপ টিকে থাকবে। 

•    স্মাচপ্রুফ মেকআপ বাছুনঃ আইলাইনার, কাজল এবং মাসকারা থেকে শুরু করে হাইলাইটার কিংবা কনট্যুর, গরমে সমস্ত মেকআপ স্মাচপ্রুফ ব্যবহার করার চেষ্টা করুন। এই ধরনের প্রসাধনীগুলি ত্বকের তৈলাক্ততা নিয়ন্ত্রণ করে এবং মুখ কালো বা অপরিষ্কার দেখায় না। 

•    প্রাইমার লাগাতে ভুলবেন নাঃ অনেকই সরাসরি ফাউন্ডেশন লাগান। কিন্তু গরমকালে ফাউন্ডেশনের আগে একটি ভাল ম্যাটিফাইং প্রাইমার ত্বককে ঘাম এবং মেকআপ গলে যাওয়া থেকে রক্ষা করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া