মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রাতে আলো জ্বালিয়ে ঘুমান? জানেন আপনি বুঝে ওঠার আগেই শরীরে পাকাপাকি বাসা বাঁধতে পারে এই সব ভয়ানক রোগ?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জুন ২০২৫ ১৪ : ২৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ প্রত্যের মানুষের ঘুমের অভ্যাস আলাদা হয়। কেউ ঘর অন্ধকার করে শুতে পছন্দ করেন। কারওর হালকা নীল বা সবুজ রঙের মায়াবি আলো না জ্বালিয়ে রাখলে ঘুমই আসতে চায় না। কিন্তু জানেন ঘুমানোর সময় আলো জ্বালিয়ে রাখলে শরীরের উপর বড় প্রভাব পড়তে পারে। অজান্তেই শরীরে বাসা বাঁধতে পারে বহু জটিল রোগ। গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 

সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, ঘুমের সময় আলোর সংস্পর্শে আসলে এমনকী ঘরে কম মাত্রায় আলো জ্বালিয়ে রাখলেও শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে। গবেষকদের মতে, এর ফলে শরীরে গ্লুকোজ বিপাক ব্যাহত করতে পারে, টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

ইউরোপে দ্য ল্যানসেট রিজিওনাল হেলথে প্রকাশিত একটি গবেষণায় নয় বছর ধরে প্রায় ৮৫ হাজার জনের উপর একটি পরীক্ষা করা হয়েছে। যেখানে উঠে এসেছে, রাত সাড়ে ১২টা থেকে ৬টার মধ্যে যারা আলো জ্বালিয়ে ঘুমোন তাঁদের অন্যদের তুলনায় টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৬৭% পর্যন্ত বেড়ে যায়। এমনকী সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপ এবং পর্যাপ্ত ঘুমের পরও শরীরে এই প্রভাব পড়তে পারে।

একই মত শিকাগোর নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরও। তাঁরা বলছেন, রাতে আলোর নীচে ঘুমালে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। বিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে, হার্টের অসুখ,  ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে। এমনকী এক রাতে ঘুমের সময় মাঝারি আলো জ্বালালে তা পরের দিন সকালে ইনসুলিন সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে। 

সবমিলিয়ে গবেষকরা ঘুমের সময় আলো না জ্বালানোর গুরুত্ব তুলে ধরেছেন। সুস্বাস্থ্যের জন্য রাতে ব্ল্যাকআউট পর্দা ব্যবহার, বৈদ্যুতিন যন্ত্র বন্ধ করা এবং প্রয়োজন না হলে রাতে আলো জ্বালানো এড়িয়ে চলা উচিত। যদি একান্তই ঘর অন্ধকার করে ঘুমাতে না পারেন তাহলে ম্লান, লাল রঙের আলো জ্বালাতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া