শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Laughter induced syncope a bizarre condition

লাইফস্টাইল | হাসিতে হাসিও না! বেশি হাসলে আক্ষরিক অর্থেই মরে যেতে পারেন, তেমনই মত বিজ্ঞানীদের

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৮ জুন ২০২৫ ১৩ : ৪৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: হাসতে হাসতে চোখে জল আসে, পেটে খিল ধরে, কেউ কেউ আবার চলতি ভাষায় বলেন, “হাসতে হাসতে মরেই যাব!” কিন্তু জানেন কি সত্যিই এমন রোগ পৃথিবীতে রয়েছে যে রোগে হাসির দমকে জ্ঞান হারানোর মতো ঘটনাও ঘটতে পারে? অবিশ্বাস্য মনে হলেও, চিকিৎসাশাস্ত্রে এমন রোগের অস্তিত্ব সত্যিই আছে। এই বিরল অসুখের নাম ‘লাফটার ইনডিউসড সিনকোপ’

কী এই রোগ? বিশেষজ্ঞদের মতে, এটি আসলে এক বিশেষ ধরনের ‘ভেসোভ্যাগাল সিনকোপ’। এক্ষেত্রে অতিরিক্ত হাসির কারণে আমাদের শরীরে বেশ কিছু নাটকীয় পরিবর্তন ঘটে। প্রবল হাসির চাপে বুকের ভিতরে চাপ, বিশেষ করে পাঁজরের চাপ হঠাৎ করে অনেকটাই বেড়ে যায়। এর ফলে হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী শিরা-ধমনীগুলি সংকুচিত হয়ে পড়ে। আর মস্তিষ্কে রক্ত চলাচল আকস্মিকভাবে কমে যাওয়ার কারণেই সাময়িকভাবে জ্ঞান হারান রোগী। বিষয়টি কয়েক সেকেন্ড থেকে মিনিটখানেক স্থায়ী হতে পারে। এটি সাধারণত মারাত্মক কোনও রোগ নয়, তবে বারবার এমনটা ঘটলে বড় বিপদ ঘটে যেতে পারে। ক্ষতি হতে পারে মস্তিষ্কের। রোগী পড়ে গিয়ে চোট-আঘাত লাগার আশঙ্কাও থাকে। যা ক্ষেত্রবিশেষে মৃত্যুর কারণ হতে পারে। ফলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ঠিক কী কারণে হাসির মতো একটি স্বাভাবিক আবেগ এমন চরম শারীরিক প্রতিক্রিয়া তৈরি করে, তা নিয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে এই ঘটনার নেপথ্যে যে অটোনোমিক নার্ভাস সিস্টেমের বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অস্বাভাবিক প্রতিক্রিয়া দায়ী, এ কথা নিশ্চিত। সাধারণত যাঁদের এই সমস্যা রয়েছে, তাঁদের অতিরিক্ত মানসিক চাপ এবং উত্তেজনামুক্ত থাকার পরামর্শ দেওয়া হয়, যাতে হাসির দমক নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া