রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাত্রীর বয়স ৯০, পাত্র ৯৫ বছরের! ৭০ বছর একত্রবাসের পর গাঁটছড়া বাঁধল প্রেমিক যুগল

Pallabi Ghosh | ০৮ জুন ২০২৫ ১৩ : ৪৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বয়স যেন সংখ্যামাত্র। যে বয়সে শয্যাশায়ী থাকার কথা, সেই বয়সে নতুন অধ্যায় শুরু করল এক যুগল। সন্তানদের সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। ৭০ বছর একত্রবাস। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিল এই প্রেমিক যুগল। ছেলে-মেয়ে, নাতি-নাতনিদের উপস্থিতিতেই ৯৫ বছরের বৃদ্ধ ও ৯০ বছরের বৃদ্ধা গাঁটছড়া বাঁধলেন। প্রেমিক যুগলের শুভ পরিণয়ে সামিল গোটা গ্রামের বাসিন্দারাও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের দুঙ্গাপুর জেলার গলন্দর আদিবাসী গ্রামে‌। পাত্রী ৯০ বছরের জুয়েলি দেবী আর পাত্র ৯৫ বছরের রমা ভাই খরাই। ৭০ বছর তাঁরা একসঙ্গে থাকেন। আট সন্তান তাঁদের। নাতি-নাতনিও একাধিক। সকলেই সামিল ছিলেন জুয়েলি ও রমার বিয়ের অনুষ্ঠানে। 

 

জানা গেছে, ছেলেমেয়েরাই বৃদ্ধ যুগলকে বিয়ের জন্য জোরাজুরি করছিলেন। অবশেষে তাঁদের অনুরোধেই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। পয়লা জুন গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ৪ জুন ছিল বিয়ে। আদিবাসী গ্রামে‌র প্রাচীন রীতি মেনে গ্রামেই প্রি-ওয়েডিং অনুষ্ঠান বান্দোলির আয়োজন করা হয়েছিল। গোটা গ্রামের বাসিন্দারা সামিল হন সেখানে। ডিজে বাজিয়ে নাচগানে মেতে ওঠেন সকলে। বৃদ্ধ দম্পতির সম্পর্কের পরিণতিতে যারপরনাই খুশি গ্রামবাসীরা। 

 

প্রসঙ্গত, রাজস্থানের আদিবাসী গ্রামে‌ প্রাচীনকাল থেকেই নাতা রীতি মেনে বহু যুগল একত্রবাস করেন। নিয়ম অনুযায়ী, বিয়ে না করেই সন্তানধারণ করতে পারেন। একত্রবাসে কোনও সন্তানের জন্ম হলে বাবার সম্পত্তির ভাগ সে পাবে। তবে এই রীতি পালন করলে তরুণী বা যুবতী সামাজিক কোনও বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। এমনকী নিজের সন্তানের বিয়েও কোনও দায়িত্ব পালন করতে পারবেন না‌। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া