মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জুন ২০২৫ ১২ : ৫৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ 'ডিম আগে না মুরগি আগে?' যদি কেউ বলেন ডিম আগে, তাহলে প্রশ্ন আসে ডিম কোথা থেকে এল? আবার মুরগি আগে আসার পক্ষে মত দিলে, প্রশ্ন আসে যে মুরগির জন্ম হল কোথা থেকে? যুগ যুগ ধরে এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া মানুষ! তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনাও হয়েছে দীর্ঘ! এমনকী অনেক ক্ষেত্রে বিষয়টা পরিণত হয়েছে ঠাট্টার অলঙ্কারেও। আসল উত্তরের সন্ধানে ঘেঁটে ঘ হয়েছেন আট থেকে আশি। অবশেষে সেই ধাঁধাইরই মিলল সমাধান।
শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে ডিমের আগে এসেছিল মুরগি। উত্তরের নেপথ্যে তাঁদের যুক্তি, ডিমের খোসায় ওভোক্লেইডিন-১৭ (ওসি-১৭) নামক একটি নির্দিষ্ট প্রোটিন থাকে, যা শুধুমাত্র মুরগির ডিম্বাশয়ে উৎপাদিত হয়। অন্যভাবে বললে, মুরগি ছাড়া ডিমের খোসা তৈরির কোনও জৈবিক প্রক্রিয়া নেই। তাই মুরগির ডিম তখনই থাকা সম্ভব, যখন মুরগি আগে থেকে রয়েছে।
বিজ্ঞানীদের একপক্ষ মনে করেন, আগে পৃথিবীতে মুরগির প্রজাতি এমন ছিল না। সেসময় মানুষের মতোই সন্তান প্রসব করত মুরগিও। কয়েক লাখ বছর আগে মুরগির পূর্বপুরুষরা ডিম পাড়ত। যদিও এখন বিজ্ঞানীরা এই তত্ত্বকে খারিজ করেছেন। সেক্ষেত্রে তাঁদের বক্তব্য, মুরগির পূর্বপুরুষরা সন্তানের জন্ম দিত। আসলে গবেষকরা বিশ্বাস করেন যে ডিম পাড়া প্রাণীর প্রজাতি সন্তান জন্মদানকারী প্রজাতি থেকে বিবর্তিত হয়েছে। এই ধরনের প্রজাতি উভয় ক্ষেত্রেই সক্ষম ছিল। তারা ডিমও পাড়তে পারে, কিন্তু ডিম পাড়ার বিষয়টি পরে ঘটেছিল অর্থাৎ মুরগি আগে থেকেই উপস্থিত ছিল।
গবেষকরা যুক্তি দিয়েছেন যে বর্ধিত ভ্রূণ ধরে রাখার কারণেই হয় উর্বরতার তারতম্য। পাখি, কুমির এবং কচ্ছপ এমন ডিম পাড়ে যেখানে ভ্রূণ তৈরি হয় না, সেখানে কিছু প্রাণী আছে যারা ভ্রূণের ভেতর থেকে বিকাশের সঙ্গে ডিম পাড়ে। যদিও সাপ এবং টিকটিকি ডিম পাড়ার সঙ্গে সঙ্গে সন্তানও জন্ম দিতে পারে। কারণ তাদের ডিম ফোটার প্রয়োজন হয় না। ফলে সবমিলিয়ে এত দিনের অমীমাংসিত প্রশ্নের উত্তর অবশেষে হাতের সামনে এল বলাই যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?