রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কেরলেই আক্রান্ত প্রায় দু' হাজার, দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্ত, ভয় ধরাচ্ছে অ্যাকটিভ কেসের গ্রাফ

Riya Patra | ০৮ জুন ২০২৫ ১০ : ২৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারের পর, শনিবার। একদিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েক' শ। মৃদু হাঁচি-কাশি-জ্বর নিয়ে করোনার সংক্রমণ। বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত বারেবারে মৃদু সংক্রমণে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কথা না বললেও, ভয় ধরাচ্ছে অ্যাকটিভ কেসের গ্রাফ। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ৫৭৫৫। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯১জন। একদিনে দেশে মৃত চার।

এক নজরে দেখা যাক, কোন হারে দেশে বাড়ছে সংক্রমণ-
২৬ মে যেখানে সংখ্যা ছিল ১০১০, সেখানে ৩০ মে সংখ্যা পৌঁছয় ২৭১০-এ। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৮৫জন। জুনের প্রথম দিনের আক্রান্ত প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬১। ৩ জুন কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত চার হাজার পার, সংখ্যা ৪০২৬।  ৫ জুন কেন্দ্রের তথ্য, দেশে মোট করোনা আক্রান্ত ৪৮৬৬। ৬ জুন, কেন্দ্রের বুলেটিনের তথ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৯৮জন। মোট আক্রান্ত ৫৩৬৪। ৭ জুনের পর, ৮ জুন কেন্দ্রের পরিসংখ্যান, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৫৫। দেশে নতুন করে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩৯১জন।

কেন্দ্রের তথ্য, কেরলে মোট আক্রান্তের সংখ্যা ১৮০৬। দ্বিতীয় স্থানে গুজরাট, মোট আক্রান্ত সেখানে ৭১৭। তৃতীয় স্থানে দিল্লি, মোট আক্রান্ত ৬৬৫। তৃঅ্যাকটিভ কেসের নিরিখে দেশে চতুর্থ স্থানে বাংলা, মোট আক্রান্ত ৬২২। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬জন।   মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৫৭৭। কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৪৪৪, তামিলনাডুতে ১৯৪, উত্তরপ্রদেশে ২০৮।গত ২৪ ঘণ্টায় করোনায় তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরলের একজন করে, দেশে মোট চার জনের মৃতু হয়েছে, তথ্য কেন্দ্রের। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া