রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১২৪ বছরে প্রথমবার! ঠান্ডা-ঠান্ডা কুল-কুল মে মাসে প্রবল বৃষ্টির নয়া রেকর্ড, খামখেয়ালি আবহাওয়া চমকে দিল সকলকে

Pallabi Ghosh | ০৮ জুন ২০২৫ ০৯ : ৫৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কোথায় দাবদাহ? তাপপ্রবাহ? কিছুদিন গরম অনুভূত হলেও, এ যে ভরা গ্রীষ্মকাল, দরদর করে ঘাম ঝরার কথা, এবছর তার সাক্ষী থাকল না দেশের কোনও প্রান্তের মানুষ। কয়েকটি রাজ্যে কিছুদিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও, মে মাসের একটানা আরামদায়ক আবহাওয়া সবটাই যেন ভুলিয়ে দিয়েছিল। গরমকালের কথা কারও মাথাতেও আসেনি। বরং স্বস্তির বৃষ্টি উপভোগ করতেই ব্যস্ত ছিলেন সকলে। কিন্তু জানেন কি, চলতি বছর মে মাসে আবহাওয়ার একাধিক রেকর্ড নতুন করে তৈরি হল। 

 

পরিসংখ্যান অনুযায়ী মৌসম ভবন জানিয়েছে, ১২৪ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে ২০২৫ সালের মে মাসে। চলতি বছরে মে মাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১২৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ ১৯০১ বছরে যা নতুন করে রেকর্ড তৈরি করল। পরিসংখ্যান বলছে, গত মাসে দেশে ভারী বৃষ্টি হয়েছে ১০৫৩ বার৷ অতি ভারী হয়েছে ২৬২ বার। অতি প্রবল বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ৩৯ বার৷ গত পাঁচ বছরের তুলনায় যা সর্বাধিক৷ ২০২১ সালে অতি প্রবল বৃষ্টিপাত ৪২ বার হয়েছিল। 

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছরে আগেভাগেই বর্ষার আগমন, আবর সাগর ও বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে মে মাসে প্রবল বৃষ্টির সাক্ষী থাকল দেশ। শুধু বৃষ্টি নয়, তাপমাত্রার পারদও নতুন রেকর্ড ছুঁয়েছে। 

 

১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত শীতলতম মে মাস ছিল ১৯১৭ সালে৷ সেবার দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস৷ চলতি বছরে মে মাসে দিল্লির গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০৮ ডিগ্রি সেলসিয়াস৷ ১৯২০, ১৯৩৩, ১৯৭১, ১৯৭৭, ২০২১ সালের পর ২০২৫ সালে মে মাসে গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া