বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পাঁচ মিনিট জড়িয়ে ধরতে দিতে হবে, হাতে মিলবে নগদ ৬০০ টাকা! নতুন পেশায় নাম লেখাবেন না কি

AD | ০৭ জুন ২০২৫ ২০ : ০৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আলিঙ্গন করার লোক কি কম পড়েছে? চীনের তরুণীদের দেখে তো তা-ই মনে হচ্ছে। শি জিনপিংয়ের দেশের তরুণীরা পুরুষদের কাছ থেকে পাঁচ মিনিটের আলিঙ্গনের জন্য অর্থ ব্যয় করতেও রাজি হয়ে যাচ্ছেন। এর জন্য সুপুরুষদের বেছে নিচ্ছেন তরুণীরা।

এই ধরণের সুপুরুষদের ‘মেন মাম’ বলে ডাকা হচ্ছে। এর অর্থ যে সকল পুরুষরা মহিলাদের সান্ত্বনামূলক আলিঙ্গন প্রদান করে থাকেন। এর পাশাপাশি শক্তির সঙ্গে ভদ্রতার মিশ্রণও থাকে। আলিঙ্গন করার চুক্তি চ্যাটিং অ্যাপের মাধ্যমে হচ্ছে। সাধারণত মল বা সাবওয়ে স্টেশনের মতো খোলা স্থানে সাক্ষাতের পর করা হচ্ছে আলিঙ্গন। এই কিছুক্ষণের আলিঙ্গনের জন্য ৫০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৬০০ টাকা) খরচও করছেন তরুণীরা।

সম্প্রতি মানসিক চাপে থাকা ছাত্রী অনলাইনে পোস্ট করেছেন, থিসিসের চাপ সামলাতে তিনি একজন দয়ালু, উপযুক্ত ‘মেন মাম’-এর কাছ থেকে আলিঙ্গন চান। এর জন্য অর্থ প্রদান করতেও প্রস্তুত। তিনি লিখেছেন, "স্কুলে পড়ার সময় একবার একজন আমাকে জড়িয়ে ধরেছিলো এবং আমি নিরাপদ বোধ করছিলাম। আমরা কেবল একটি সাবওয়ে স্টেশনে পাঁচ মিনিটের জন্য একে অপরকে জড়িয়ে ধরতে পারি।" সঙ্গে সঙ্গে পোস্টটি ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় এরকম আরও পোস্ট ধীরে ধীরে চোখে পড়ছে যেখানে বড় বড় শহরের মহিলারা আলিঙ্গনের জন্য টাকা দিতে রাজি। তাঁরা আচরণ, ধৈর্য, ​​শারীরিক গঠন এবং চেহারার উপর ভিত্তি করে পুরুষদের বেছে নিচ্ছেন। প্রায়শই দেখা করার আগে একান্তে কথা বলে। অনেক সময় পছন্দের তালিকায় ক্রীড়াবিদরাও থাকছেন।

বেশিরভাগ আলিঙ্গনই সাবওয়ে স্টেশন বা শপিং মলের মতো খোলামেলা জায়গায় ঘটে। খরচ ২০ থেকে ৫০ ইউয়ান (২৫০ থেকে ৬০০ টাকা)। একজন মহিলা জানিয়েছেন, তিন ঘণ্টা ওভারটাইম করার পর, তিনি একজন পুরুষকে খুঁজে পান যিনি তাঁকে তিন মিনিট ধরে জড়িয়ে ধরেছিলেন। বসের ব্যাপারে নিন্দা করার সময় তাঁর কাঁধে আলতো করে হাত বুলিয়ে দিয়েছিলেন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া