শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ জুন ২০২৫ ১৮ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রবীণরা কেন ঋণ পান না? এই প্রশ্ন অধিকাংশের মনে। কিন্তু অনেক ব্যাঙ্ক অবসর গ্রহণের পরেও কোনও ধরণের সমস্যা ছাড়াই প্রবীণ নাগরিকদের ঋণ সুবিধা দিয়ে থাকে। যেমন-পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।
পেনশনভোগীদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রয়েছে ব্যক্তিগত ঋণ প্রকল্প। আপনি যদি একজন পেনশনভোগী হন, তাহলে আপনি কোনও সমস্যা ছাড়াই সহজেই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এই প্রকল্পটিও খুব বিশেষ, ফলে মানুষের বেশ আকর্ষণীয়।
ঋণ নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়...
পেনশনভোগীরা কোন বয়স পর্যন্ত ঋণ নিতে পারেন?
বিশেষ প্রকল্পের অধীনে, ঋণের পরিমাণ পেনশনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। আপনার বয়স ৭০ বছর হলে, আপনি এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।
আপনার বয়স যদি ৭০ বছরের বেশি হলে, আপনি এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা, অথবা পেনশনের পরিমাণের ১৮ গুণ ঋণ নিতে পারবেন। এছাড়াও, প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত পেনশনভোগীরা তাদের পেনশনের পরিমাণের ২০ গুণ পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারবেন।
৭০ বছরের বেশি বয়সীদের জন্য নিয়মগুলি আলাদা।
আপনার বয়স ৭০ বছরের বেশি হলে পেনশনভোগীদের জন্য নিয়মগুলি কী কী?
যদি পেনশনভোগীদের বয়স ৭০ থেকে ৭৫ বছরের মধ্যে হয়, তাহলে তাঁরা ঋণ হিসেবে ৭.৫ লক্ষ টাকা বা পেনশনের পরিমাণের ১৮ গুণ পর্যন্ত ঋণ পেতে পারেন। এছাড়াও, প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত পেনশনভোগীরা ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, যা পেনশনের পরিমাণের ২০ গুণ। যদি আপনার বয়স ৭৫ বছরের বেশি হয়, তাহলে আপনি ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ অথবা ১২ মাসের পেনশনের সমতুল্য পরিমাণ টাকা পেতে পারবেন।
কত বছরে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতে, পেনশনভোগীদের সর্বোচ্চ ৬০টি কিস্তিতে, অর্থাৎ ৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। ৭৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের সর্বোচ্চ ২২৪টি কিস্তিতে, অর্থাৎ দুই বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। ডকুমেন্টেশন চার্জ হিসেবে ৫০০ টাকা, সঙ্গে জিএসটি-ও নেওয়া হয়।
এই খবরটি জি বিজনেস সংস্থার মতামতের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারেন।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?