বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | জীবনদায়ী শতাধিক ওষুধ ফেল পরীক্ষায়, ব্যর্থতা নাকি উদাসীনতা, জাল ওষুধের রমরমায় প্রশ্নের মুখে কেন্দ্র!

Reporter: গোপাল সাহা | লেখক: AD ০৭ জুন ২০২৫ ১৭ : ৩৮Abhijit Das

গোপাল সাহা

সাধারণ নাগরিকের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেয় দেশজুড়ে ওষুধের গুণগতমান পরখ করে দেখা হবে। কথা মতো কেন্দ্র পরিচালিত সেন্ট্রাল ড্রাগ ল্যাবরোটরিতে (CDSCO) স্যালাইন-সহ সমস্ত ওষুধের গুণগতমান পরীক্ষা করা হয়। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারও সেই পথেই হাঁটে। স্টেট ড্রাগ ল্যাবরোটরিতে ওষুধের গুণগতমান পরীক্ষা করা হয়। আর সেখানেই চরম বিপত্তি। পশ্চিমবঙ্গ-সহ প্রায় ১৫টি রাজ্যে ওষুধের গুণগতমান পরীক্ষায় বহু ওষুধ অনুর্তীর্ণ হয়। বহু ওষুধ পরীক্ষায় ফেল করার কারণে, প্রশ্ন ওঠে উপভোক্তাদের চিকিৎসা আগামীতে কতটা স্বাস্থ্যকর হবে। কারণ রোগীদের চিকিৎসার পর যদি ওষুধ ঠিক মতো দেওয়া না হয় অথবা জাল ওষুধ ব্যবহৃত হয় সে ক্ষেত্রে রোগীদের জীবন নিয়ে টানাটানি হতে পারে, এমনকি প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। আর তারপরেই নড়ে চড়ে বসে কেন্দ্র এবং রাজ্য সরকার।

খেলা শুরু আনুমানিক আট মাস আগে থেকে যখন 'হাফ সেঞ্চুরি' সংখ্যাক ওষুধ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি (NSQ)-র তালিকাভুক্ত হল। ডিসেম্বর থেকে এই সংখ্যা ১০০ পার করল এবং গত মাসে প্রায় ২০০ ওষুধ এই তালিকায় চলে এসেছে। এর মধ্যে জাল ওষুধ যেমন আছে, তেমনি অযোগ্য বা সাবস্ট্যান্ডার্ড ওষুধও আছে যা কাঁচামাল বা অন্যান্য উপাদানের গুণগত মানের জন্য হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। 

কোন কোন রাজ্যে কতগুলো করে ওষুধ পরীক্ষায় ফেল করেছে? গুয়াহাটি ১২টি, মহারাষ্ট্র (মুম্বই) ২৩টি, চণ্ডীগড় ১১টি, কর্ণাটক ১২টি, তেলঙ্গানা ১২টি, চেন্নাই ১৭টি,  মাদুরাই ২১টি, কেরল (তিরুবনন্তপুরম) ১৮টি, পাঞ্জাব ২১টি, পন্ডিচেরি ৮টি এবং পশ্চিমবঙ্গের ১৯৮টি ওষুধ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়। এছাড়াও দিল্লি, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, গুজরাট, বিহার, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যে ফেল করা ওষুধের সংখ্যাটা নেহাতই কম নয়।

বলাবাহুল্য, এই সমস্ত ওষুধ উৎপাদন এবং পরীক্ষায় ফেল করা যা সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারের। কারণ, CDSCO-র সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে কেন্দ্র। রাজ্যের দায়িত্ব থাকলেও প্রধান দায়িত্ব কেন্দ্র সরকারের। এখানেই প্রশ্ন, তাহলে ওষুধ প্রস্তুত হওয়ার পর কেন তার প্রকৃত পরীক্ষা না করে উপভোক্তাদের মধ্যে তা ছড়িয়ে দেওয়া হয়েছে? যা কেন্দ্রের গাফিলতি বা উদাসীনতা বলা যেতে পারে।

কেন্দ্রীয় সরকার তাদের 'সুগম' পোর্টালে ওষুধের গুণমান বিচার করে। কোন ওষুধ আনুসঙ্গিক যোগ্যতামান উত্তীর্ণ করেছে এবং কারা তা পারেনি তার বিস্তারিত বিবরণ 'ই-গভর্নেন্স' এর দ্বারা CDSCO-এর ওয়েবসাইটে প্রতি মাসে তুলে ধরছে। রাজ্যেও অনুরূপ SDSCO রয়েছে তাতেও তুলে ধরা হচ্ছে রাজ্যস্তরে ওষুধের গুণমান সম্পর্কিত তথ্য। 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী স্থির হচ্ছে যোগ্যতামান। তাই অযোগ্য ও জাল ওষুধ আলাদা করা এখন আপাতদৃষ্টিতে দিনের আলোর মতো পরিষ্কার এবং উপকৃত হচ্ছেন উপভোক্তারা। আর অন্যদিকে, প্রস্তুতকারী সংস্থা, ওষুধের মার্কেটিং সংস্থা, ক্যারিং এন্ড ফরোয়ার্ডিং, স্টকিস্ট, হোলসেলার, রিটেলার-দের মধ্যে ত্রাহি মধুসূদন অবস্থা। 

উল্লেখযোগ্য বিষয়, এরই মধ্যে চিকিৎসকদের একাংশ এক প্রকার বিভ্রান্ত এবং ক্রমাগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রতিটি রাজ্যের স্বাস্থ্য বিভাগের দায়িত্ব চিকিৎসকদের ওষুধ সম্পর্কে অবগত করা যে কোন ওষুধ পরীক্ষায় ফেল করছে বা করছে না। মূলত, ওষুধের গুণগত মান সম্পর্কে, না হলে তাঁদের চিকিৎসা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 

এ বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে কথা হয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, "CDSCO হল ভারতবর্ষের ওষুধ, প্রসাধনী ও চিকিৎসা সরঞ্জামের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। মার্কিনমুলুকের FDA, ব্রিটিশ বা ইউরোপিয়ান ইউনিয়নের মেডিকেল এজেন্সির মতোই কাজ করে, যার ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা। ড্রাগ কন্ট্রেল জেনারেলকে (DCGI) পরামর্শ দেয় ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড (DTAB) ও ড্রাগ কনসালটেটিভ কমিটি (DCC)। তাহলে 'হযবরল' করলে দাঁড়ায় সবটাই কেন্দ্রীয় ক্ষমতার কুক্ষিগত। কোথায় গেল সেই তিনদশকের 'বিকেন্দ্রীকরণ' পলিসি?" 

তিনি আরও বলেন, "ভারতের 'ফার্মা ইন্ডাস্ট্রি' সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম ব্যবহৃত ওষুধের নিয়ন্ত্রক। তাই আমাদের দায়িত্বও বাড়ছে, ১৪০ কোটি দেশবাসীর প্রতি দায়বদ্ধতাও বাড়ছে। রাজনীতির ঊর্ধ্বে, কেন্দ্রীয় সরকারকেও দায়িত্ব নিতে হবে কেন উত্তরপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র থেকে এই 'জাল, ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারী সংস্থার তালিকা দীর্ঘায়িত হচ্ছে।“


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া