বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৭ জুন ২০২৫ ১৭ : ২৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: শহরের নাড়ি-নক্ষত্র পাইক প্লেস মার্কেটের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দেয়াল—যার গায়ে ঝুলে আছে হাজারো রঙিন চুইংগাম। শিল্পের প্রচলিত সংজ্ঞাকে পাশ কাটিয়ে এই ‘চুইংগাম ওয়াল’ আজ হয়ে উঠেছে এক ব্যতিক্রমী পর্যটন আকর্ষণ—নান্দনিকতার এক নতুন ব্যাখ্যা।
গাম ওয়ালের যাত্রা শুরু হয়েছিল ১৯৯০-এর দশকে, যখন মার্কেট থিয়েটারের দর্শকরা শো শুরু হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে দেয়ালে চুইংগাম আটকে দিতে শুরু করেন। প্রথমদিকে মার্কেট কর্তৃপক্ষ এসব গাম পরিষ্কার করার চেষ্টা করলেও, ক্রমাগত দর্শনার্থীদের অংশগ্রহণে সে চেষ্টা ধীরে ধীরে হাল ছেড়ে দেয়। ফলাফল—এক অভিনব ‘গামশিল্প’!
প্রায় ১৫ মিটার দীর্ঘ এই দেয়াল এখন হাজার হাজার চুইংগামের জমে ওঠা স্তরে রূপ নিয়েছে এক বিচিত্র চিত্রপটে। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের চুইংগামে ছেয়ে যাওয়া এই দেয়াল যেন রঙের উৎসব। কেউ গামে নিজের নাম লেখে, কেউ প্রেমের বার্তা রেখে যায়, আবার কেউ বা আঁকে চিত্রকলা—এই দেয়াল আজ এক ‘পাবলিক আর্ট গ্যালারি’।২০১৫ সালে স্বাস্থ্যঝুঁকির কারণে পুরো দেয়ালটি একবার খালি করে ফেলা হয়েছিল—সরানো হয় প্রায় এক মিলিয়ন চুইংগাম। তবে কয়েক মাস পার হতে না হতেই মানুষ আবারও গাম লাগাতে শুরু করে—ফিরে আসে পুরনো রঙ ও জীবন্ত উন্মাদনা।
আজ এই দেয়াল শুধুমাত্র ছবি তোলার স্পট নয়, বরং সিয়াটলের নগর-সংস্কৃতির প্রতীক। এখানকার প্রতিটি চুইংগাম যেন কোনও না কোনও আগন্তুকের স্পর্শে লেখা এক নিঃশব্দ স্মৃতিচিহ্ন। নগরের ব্যস্ততার মাঝখানে এই দেয়াল হয়ে দাঁড়িয়েছে এক অদ্ভুত মানসিক অবকাশ—যেখানে দর্শনার্থীরা শুধু চুইংগাম লাগায় না, বরং রেখে যায় তাদের নিজস্ব চিহ্ন। ‘গাম ওয়াল’ প্রমাণ করে, মানুষের ছোট্ট অভ্যাসও সময়ের প্রবাহে রূপ নিতে পারে শহরের চিহ্নে। এটি আজ কেবল একটি দেয়াল নয়, বরং এক বিস্ময়কর সামাজিক শিল্পের জীবন্ত নিদর্শন—যেখানে নোংরাও হয়ে ওঠে নান্দনিক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?