বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | খাস কলকাতায় স্বর্ণ ব্যবসায়ীকে মাওবাদী সংগঠনের হুমকি, তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ

Reporter: গোপাল সাহা | লেখক: Kaushik Roy ০৭ জুন ২০২৫ ১৪ : ৩২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মাওবাদী সংগঠনের নাম করে বড়বাজার এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে হুমকি চিঠি পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ৫০ লক্ষ টাকা দাবি করে পাঠানো হয়েছে হুমকি চিঠি। বড়বাজার থানায় ওই ব্যবসায়ী লিখিত অভিযোগ জানান। অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেগঙ্গার বাসিন্দা গুপীকান্ত ব্যানার্জি ওরফে মুকুলের কাছে টাকা পাঠাতে হবে। অভিযোগকারী কলকাতা বড়বাজার ওল্ড চায়না বাজার স্ট্রিট রাম রহিম মার্কেটে সোনার ব্যবসা করেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ মে ওই স্বর্ণ ব্যবসায়ীর কাছে চিঠি আসে ৫০ লক্ষ টাকা দাবি করে।

নির্দেশ দেওয়া হয়, এই টাকা পৌঁছে দিতে হবে দেগঙ্গা এলাকায় মুকুলের কাছে। পুলিশ তদন্ত করে দেখছে কে এই ব্যক্তি এবং কী যোগ রয়েছে মাওবাদীদের সঙ্গে? তবে পুলিশ এটাও খতিয়ে দেখছে যে এই চিঠি কতটা ভিত্তি আছে এবং সত্যিই মাওবাদী যোগ আছে কিনা বা সত্যিই কোনও মাওবাদী সংগঠনের তরফে এই ধরনের চিঠি পাঠানো হয়েছে কিনা। লালবাজার সত্যি খবর, পুলিশ তদন্ত করে দেখছে কোন ব্যক্তিগত শত্রুতা থেকে এ ধরনের চিঠি পাঠানো হয়েছে কিনা। চিঠিতে সমীর মন্ডল নামে এক ব্যক্তি এ ধরনের হুমকি চিঠি পাঠিয়েছে বলে উল্লেখ রয়েছে এবং যিনি দাবি করেছেন মাওবাদী সংগঠনের সঙ্গে তিনি সক্রিয় সদস্য হিসেবে যুক্ত। এমনটাই পুলিশ সূত্রে খবর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া