শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৭ জুন ২০২৫ ১৪ : ০৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার দাবি করেছেন, ২০২৪ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কারচুপি করা হয়েছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ 'ম্যাচ-ফিক্সিং মহারাষ্ট্র' শিরোনামে তাঁর লেখা পোস্ট করে, রাহুল কীভাবে বিধানসভা নির্বাচনের ফলাফলে কারচুপি করা হয়েছে তার ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন। নাম দিয়েছেন ‘কিভাবে নির্বাচন চুরি করা যায়?’ রাহুলের এই অভিযোগের পরে পাল্টা তোপ দেগেছে বিজেপিও।
এক্স হ্যান্ডলে রাহুল লিখেছেন, "২০২৪ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ছিল গণতন্ত্রকে লুট করার নীলনকশা।" তাঁর দাবি, বিজেপি এই বছরের শেষের দিকে নির্ধারিত বিহার বিধানসভা নির্বাচনে কারচুপি করতে চাইছে।
রাহুল দাবি করেছেন, বিজেপি মহারাষ্ট্র নির্বাচনের ফলাফলে মনের মতো করার জন্য পাঁচ ধাপের একটি বিস্তারিত প্রক্রিয়া প্রয়োগ করেছে। মোদী সরকার ২০২৩ সালে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সংশোধিত আইন এনেছিল। নতুন সংশোধনীতে কমিশনার নির্বাচন কমিটিতে প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকবেন। রাহুলের প্রশ্ন, কেন প্রধান বিচারপতির বদলে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নির্বাচন কমিটিতে রাখা হল।
দ্বিতীয় এবং তৃতীয় ধাপে রাহুলের অভিযোগ, ভোটার তালিকাগুলি ভুয়ো ভোটার দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। তিনি আরও প্রশ্ন তোলেন যে, ভোটাদানের হার কীভাবে ৭.৮৩ শতাংশ বৃদ্ধি পেল?
শেষ দু’টি পয়েন্টে, রাহুল দাবি করেন যে বিজেপি ‘যেখানে জয়ের প্রয়োজন ঠিক সেখানেই জাল ভোটদান করিয়েছে’ এবং ‘প্রমাণ লোপাট করিয়েছে’।
রাহুলের এই দাবির পাল্টা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেন, ‘আমাদের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের মনে সন্দেহ ও মতবিরোধের বীজ বপন করার বারবার প্রচেষ্টা রাহুলের ইচ্ছাকৃত।‘ অমিতের প্রশ্ন, কংগ্রেস যেখানে জিতবে সেখানে ভোট সুষ্ঠ হয়েছে এবং হারলেই ষড়যন্ত্র?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?