মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Diabetes Patients summer Diet: to eat or not to eat Mango

লাইফস্টাইল | ডায়াবেটিসের রোগীদের কি আম খাওয়া উচিত? কী বলছে বিজ্ঞান?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৭ জুন ২০২৫ ১২ : ৪৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আম গ্রীষ্মকালীন ফলের রাজা। আট থেকে আশি সকলেই এই মিষ্টি ফলের প্রতি কমবেশি আকৃষ্ট হন। কিন্তু ডায়াবেটিস হলে ছবিটা অনেকটাই বদলে যায়। প্রশ্ন ওঠে ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারেন? কারণ অনেকেই ভাবেন আমের প্রাকৃতিক শর্করা (ফ্রুকটোজ ও গ্লুকোজ) রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে। এই ধারণা কতটা ঠিক? সাম্প্রতিক গবেষণা ও পুষ্টিবিদদের ব্যাখ্যা বলছে, বাস্তব চিত্র একটু অন্যরকম।


গ্লাইসেমিক ইনডেক্স
কোন খাবার শরীরে শর্করার মাত্রা কতটা বাড়ায় তা মাপা হয় গ্লাইসেমিক ইনডেক্স-এর মাধ্যমে। আমের গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৫১–৫৬। যা মধ্যম স্তরে পড়ে। অর্থাৎ এটি খুব দ্রুত রক্তে চিনির মাত্রা বাড়ায় না। হার্ভার্ড মেডিক্যাল স্কুল-এর গ্লাইসেমিক ইনডেক্স টেবিল অনুসারে, ৫৫-এর নিচে থাকলে সেই খাবারকে ‘লো গ্লাইসেমিক’ হিসেবে ধরা হয়। অর্থাৎ, অল্প পরিমাণ খেলে আম রক্তে হঠাৎ করে শর্করার মাত্রা বাড়ে না।

পুষ্টিগুণ ও উপকারিতা
প্রতি ১০০ গ্রাম পাকা আমে প্রায় ১৪ গ্রাম শর্করা থাকে, যার মধ্যে আছে, ফ্রুকটোজ, গ্লুকোজ এবং সামান্য সুক্রোজ। তবে একই সঙ্গে আমে থাকে ডায়েটারি ফাইবার। ফাইবার রক্তে গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয়।
২০১৫ সালে জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সেস-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, আমের “ম্যাঙ্গিফেরিন” নামের একটি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে।


ডায়াবেটিস রোগীরা কীভাবে আম খেতে পারেন?

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন-এর সুপারিশ অনুযায়ী, ১/২ কাপ (প্রায় ৭৫–৮০ গ্রাম) কাটা আম বা একটি ছোট আকারের আম দিনে একবার খাওয়া যেতে পারে। তবে খালি পেটে বা অন্য কার্বোহাইড্রেট-যুক্ত খাবারের সঙ্গে না খাওয়াই ভাল। তার চেয়ে সন্ধ্যের দিকে হালকা খাবারের পরে আম খান, যাতে হজমের সময় থাকে। চিকিৎসকের পরামর্শ মেনে, অল্প পরিমাণে ও সঠিক সময়ে খেলে ডায়াবেটিস রোগীরাও আমের স্বাদ থেকে বঞ্চিত হবেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া