রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘ম্যাচ ফিক্সিং মহারাষ্ট্র’: বিধানসভা নির্বাচন রিগিংয়ের অভিযোগে বিজেপিকে তুলোধোনা রাহুল গান্ধীর

SG | ০৭ জুন ২০২৫ ১২ : ২৪Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে রিগিংয়ের বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন। একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত নিজের প্রবন্ধ ‘Match-Fixing Maharashtra’–এর লিঙ্ক শেয়ার করে এক্স-এ রাহুল লেখেন, "কীভাবে একটি নির্বাচন চুরি করতে হয়?"— এই পদ্ধতিরই বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে ওই লেখায়।

তিনি অভিযোগ করেন, "২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ছিল গণতন্ত্র রিগিংয়ের একটি ব্লুপ্রিন্ট।" একইসঙ্গে তিনি দাবি করেন, আসন্ন বিহার নির্বাচনেও বিজেপি একই পদ্ধতি অনুসরণ করে ভোট লুঠ করতে চাইছে। রাহুল গান্ধীর মতে, মহারাষ্ট্রে নির্বাচনী ফলাফল নিজের পক্ষে আনতে বিজেপি পাঁচ ধাপে পরিকল্পনা করে নির্বাচন রিগ করেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল নির্বাচন কমিশনার নিয়োগের নতুন আইন।

তিনি বলেন, "নির্বাচনী আম্পায়ার নিয়োগের প্যানেলকেই রিগ করা হয়েছে।" ২০২৩ সালের সংশোধিত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি একজন কেন্দ্রীয় মন্ত্রী ও লোকসভায় বিরোধী দলের নেতা থাকেন। আগে যেখানে প্রধান বিচারপতি থাকতেন, সেখানে এখন মন্ত্রী—এই বদলকেই প্রশ্নবিদ্ধ করেছেন রাহুল গান্ধী। তিনি লেখেন, "একজন নিরপেক্ষ বিচারককে সরিয়ে একজন মন্ত্রীকে সেখানে বসানোর মানে কী? ভাবুন, কে কার স্বার্থ রক্ষা করছে?"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে INDIA জোট ভাল ফল করলেও বিধানসভায় হঠাৎ বিজেপির জয় অনেককে অবাক করে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরাও আগাম পূর্বাভাস দিতে ব্যর্থ হন। রাহুল গান্ধীর এই দাবির পর দেশের রাজনীতিতে উত্তাপ বাড়ার সম্ভাবনা। বিরোধীদের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থা বিকৃত করার অভিযোগ আরও জোরালো হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া