রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Make delicious prawn corn patties in this Eid

লাইফস্টাইল | ঈদের বিকেলে অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলুন জিভে জল আনা প্রন কর্ন প্যাটিস

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৭ জুন ২০২৫ ১২ : ১২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আজ ঈদ। এই উৎসব দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করেন। বাংলাও তার ব্যতিক্রম নয়। আর বাঙালির কাছে উৎসব মানেই ভরপুর খাওয়াদাওয়া। তাই এমন দিন বানিয়ে ফেলতে পারেন এমন একটি পদ যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পদটির নাম- প্রন কর্ন প্যাটিস। এই পদে যেমন আছে সামুদ্রিক চিংড়ির ঘ্রাণ, তেমনই বেবি কর্নের ক্রাঞ্চ। রসনা তৃপ্তির সঙ্গে সঙ্গে অতিথি আপ্যায়নের জন্যও এটি হতে পারে অনন্য।

উপকরণ (৪-৫ জনের জন্য)

চিংড়ি (খোসা ছাড়ানো) – ২০০ গ্রাম

বেবি কর্ন – ৫-৬টি (সেদ্ধ করে কুচোনো)

আলু – ২টি মাঝারি (সেদ্ধ করে চটকানো)

পেঁয়াজ – ১টি (মিহি কুচি)

রসুন বাটা – ১ চা চামচ

কাঁচা লঙ্কা কুচি – ১ চা চামচ

ধনে পাতা – ২ টেবিলচামচ (ঝুরো করে কাটা)

পাতিলেবুর রস – ১ চা চামচ

গোলমরিচগুঁড়ো – আধ চা চামচ

গরম মশলাগুঁড়ো – আধ চা চামচ

পাউরুটি – ২ টুকরো (জলে ভিজিয়ে জল চিপে ফেলা)

নুন – স্বাদমতো

ব্রেড ক্রাম্ব – পরিমাণমতো

ডিম – ১টি

ময়দা – ২ টেবিলচামচ (জলে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করতে হবে)

তেল – ভাজার জন্য পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী
১. চিংড়ি ভাল করে ধুয়ে সামান্য নুন ও গোলমরিচ মাখিয়ে রেখে দিন। তারপর হালকা তেলে ভেজে ঠান্ডা করে কুচিয়ে নিন।
২. বেবি কর্ন সেদ্ধ করে কুচিয়ে রাখুন।
৩. একটি পাত্রে সেদ্ধ আলু, চিংড়ি কুচি, বেবি কর্ন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পাউরুটি, লেবুর রস, গরম মশলা, গোলমরিচ ও নুন একসঙ্গে ভাল করে মেখে নিন। মিশ্রণটি হাতে নিয়ে দেখুন, জমাট বাঁধছে কি না। প্রয়োজন হলে সামান্য বিস্কুট গুঁড়ো মেশানো যেতে পারে।
৪. মিশ্রণটি থেকে ছোট ছোট বল বা টিকিয়া তৈরি করুন।
৫. প্রতিটি বল আগে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিন, তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন।
৬. সব তৈরি হয়ে গেলে মাঝারি আঁচে তেলে ছেড়ে দিন। ভেজে নিন যতক্ষণ না সোনালি রং ধারণ করে।
৭. ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটি টিস্যু পেপারে রেখে দিন অথবা মুচমুচে অবস্থায় পরিবেশন করুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া