রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ জুন ২০২৫ ১০ : ৪৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রানওয়ের কাজের কারণে তিন মাসে বাতিল করা হবে ১১৪টি বিমান। এমনটাই জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের পরিচালনাকারী সংস্থা দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। শুক্রবার ডায়ালের তরফে জানানো হয়েছে, রানওয়ের কাজের কারণে ১৫ জুন থেকে শুরু করে আগামী তিন মাসে মোট ১১৪টি উড়ান বাতিল করা হবে। গোটা দিনের মোট বিমানের সংখ্যার ৭.৫ শতাংশ বাতিল থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, রানওয়ে RW 10/28 উন্নত করার কাজটি এর আগে মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও তীব্র ভিড় এবং যানজটের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। জানানো হয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই রানওয়েটি বন্ধ থাকবে। এই সময়ে রানওয়ের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আপগ্রেড করা হবে। জানা গিয়েছে, এই আপগ্রেডের পর কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতেও স্বাভাবিক উড়ান চলাচল সম্ভব হবে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন প্রায় ১,৪৫০টি বিমান ওড়ে। এই বিমানবন্দরে বর্তমানে চারটি রানওয়ে রয়েছে। RW 09/27, RW 11R/29L, RW 11L/29R এবং RW 10/28। বর্তমানে T1 এবং T3 টার্মিনাল দুটি চালু রয়েছে।
T2 টার্মিনালটি মেরামতির কারণে বন্ধ রাখা হয়েছে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের সিইও বিদেহ কুমার জয়পুরিয়ার জানান, ‘RW 10/28 রানওয়েটি ১৫ জুন থেকে তিন মাস বন্ধ থাকবে। এই সময়ে দু’ধরনের আপগ্রেড করা হবে রানওয়েতে। তিনি আরও জানান, ‘এই তিন মাসে প্রতিদিন গড় ভিত্তিতে প্রায় ৭.৫ শতাংশ বিমান বাতিল থাকবে। যাত্রীদের আগে থেকেই জানিয়ে দেওয়ার কারণে কারোর অসুবিধা হওয়ার কথা নয়’। ডায়ালের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২০০টি বিমানের ওপর প্রভাব পড়বে রানওয়ের কাজের। তার মধ্যে ১১৪টি বাতিল এবং বাকি ৮৬টি পিক আওয়ার থেকে নন-পিক আওয়ারে রিশিডিউল করা হবে। রানওয়ে RW 10/28 পুনরায় ১৫ সেপ্টেম্বর থেকে চালু হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?