রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ২০২৬ সালেই বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট? ইউটিউবের ভিডিওতে ছড়াল চাঞ্চল্য, কী জানাল কেন্দ্রীয় সরকার?

Kaushik Roy | ০৭ জুন ২০২৫ ১০ : ১৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ইউটিউবের একটি ভিডিওতে দাবি করা হয়েছে, ২০২৬ সালের মধ্যে ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। ভিডিওটি আপলোড হওয়ার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এরপরই আমজনতার বিভ্রান্তি কমাতে বাজারে নেমেছে কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ক্যাপিটাল টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে ২ জুন একটি ভিডিও পোস্ট করা হয়।

১২ মিনিটের ওই ভিডিওতে দাবি করা হয়, আগামী বছরের মার্চ মাস থেকে ধাপে ধাপে ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া শুরু হবে। এই ভিডিও ইতিমধ্যেই পাঁচ লক্ষাধিক ভিউ পেয়েছে। এই প্রসঙ্গে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানায়, ৫০০ টাকার নোট বাতিল করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি বাজারে এখনও সম্পূর্ণ ভাবে বৈধ। পাশাপাশি সাধারণ নাগরিকদের সতর্ক করে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো খবরের ফাঁদে না পড়ে সবসময় সরকারিভাবে যাচাই করে তবেই এরকম তথ্যে বিশ্বাস করা উচিত।

উল্লেখ্য, ২০১৬ সালের নোটবন্দির সময় ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল করে, নতুন ডিজাইনের ৫০০ নোট চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নতুন নোটের মাপ ৬৬ মিলিমিটার × ১৫০ মিলিমিটার। বর্তমানে ৫০০ টাকার রঙ স্টোন গ্রে। এতে ছবি রয়েছে লালকেল্লার। মোট ১৭টি ভাষায় লেখা রয়েছে মূল্য। প্রসঙ্গত, ২০০০ টাকার নোট ইতিমধ্যেই ২০২৩ সালে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। যদিও তা এখনও বৈধ মুদ্রা হিসেবেই গণ্য হয়। তবে ৫০০ টাকার নোট নিয়ে ছড়ানো গুজব যে ভিত্তিহীন, তা পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্র।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া