শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ জুন ২০২৫ ২৩ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিপদের সময়ে কাজে আসবে, এই আশায় নিজের এবং আপনজনের সুরক্ষার জন্য বিমা আমরা সবাই করাই। কিন্তু, অনেক সময়ই নানা অজুহাতে প্রয়োজনে আপনাকে বিমার টাকা দিতে অস্বীকার করে বিমা সংস্থাগুলি। আবার কখনও দেখা যায় সঙ্কটের সময়ে বিমা এজেন্টেরও সহায়তা মেলে না। এই সব সমস্যার সমাধানের জন্য তাই প্রত্যেক বিমা সংস্থার গ্রাহক পরিষেবা বিভাগ থাকে। কিন্তু যদি সংস্থার তরফ থেকেই গাফিলতি থাকে এবং গ্রাহক পরিষেবা বিভাগে অভিযোগ জানানোর পরেও তার সমাধান না হয়, তখন কী করবেন? জানুন...
এই ধরনের সমস্যার সমাধানের জন্যই রয়েছে ভারতের বিমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ আইআরডিএআই। যদি বার বার বিমা সংস্থার গ্রাহক পরিষেবা বা অভিযোগ নিষ্পত্তি বিভাগে অভিযোগ জানানোর পরেও আপনার সমস্যার সমাধান না হয়, তখন আপনি আইআরডিএআই-এ অভিযোগ জানাতে পারেন। আপনার অভিযোগ আইআরডিএআই-এর 'বিমা ভরোসা' পোর্টালে নথিভুক্ত করতে পারবেন।
২০১৫ সালে এই পোর্টাল চালু করা হয় সরকারের পক্ষ থেকে। এই পোর্টালে আপনি আপনার বিমা সংস্থার নাম, অভিযোগের ধরন এবং সমস্যার বিবরণ দিয়ে অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। অভিযোগের প্রমাণ স্বরূপ বিমার নথি এবং অনান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র আপলোড করতে হবে আপনাকে। এর পরে এই অভিযোগ সংশ্লিষ্ট বিমা সংস্থার কাছে পাঠিয়ে ১৫ দিনের মধ্যে তার জবাব চাওয়া হয়।
১৫ দিনের মধ্যে সমস্যার নিষ্পত্তি না হলে আইআরডিএআই এই বিষয়ে হস্তক্ষেপ করে সমস্যার নিষ্পত্তি করে। বিমা সংস্থা যদি এই নিষ্পত্তি না মানতে চায়, তখন আইআরডিএআই সেই বিমা সংস্থার বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারে, এমনকি চাইলে তাদের অনুমতি পত্র বাতিল করতে পারে।
আইআরডিএআই-এর পোর্টালে সফল ভাবে অভিযোগ নথিভুক্ত করার পরে একটি টোকেন নম্বর দেওয়া হয়। ওই টোকেন নম্বরের সাহায্যে আপনার অভিযোগ সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আপনি দেখতে পাবেন।
আপনি যদি আইআরডিএআই-এর কাজে সন্তুষ্ট না হন, তা হলে আইআরডিএআই- এর অভিযোগ নিষ্পত্তি বিভাগে সেই বিষয়ে অভিযোগ জানাতে পারেন।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?