রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্বামীকে ছেড়ে পালিয়ে সোজা বেঙ্গালুরু, প্রেমিকার হাত ধরে গ্রামে ফিরে হুলুস্থুল বাধালেন গৃহবধূ

Kaushik Roy | ০৬ জুন ২০২৫ ২০ : ২০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের ঝুনঝুনু জেলার একটি নিপাট শান্ত গ্রামে হঠাৎই চাঞ্চল্য। গ্রামেরই এক বিবাহিত মহিলা অন্য এক মহিলার সঙ্গে বেঙ্গালুরু থেকে গ্রামে ফিরতেই চাঞ্চল্য ছড়ায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলা তাঁর স্বামীকে ছেড়ে দীর্ঘদিন ধরে সমকামী সম্পর্কে জড়িয়ে ছিলেন। ঘটনাটি ঘটেছে উদয়পুরওয়াতি থানা এলাকার মাইনপুরা গ্রামে। মহিলার শ্বশুরবাড়ি এবং নিজের পরিবার উভয়েই এই সম্পর্কের বিরোধিতা করে তীব্র বিক্ষোভ দেখান। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, বিবাহিত ওই মহিলা কয়েক মাস আগে তাঁর স্বামীকে ছেড়ে বেঙ্গালুরুতে চলে যান। 

তাঁর অভিযোগ ছিল, স্বামী নিয়মিত মদ্যপান করে তাঁর ওপর শারীরিক অত্যাচার চালাতেন। এরপর তিনি বেঙ্গালুরুতে এক যুবতীর সঙ্গে বসবাস শুরু করেন এবং সেই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় প্রেমের সম্পর্কে। দশ দিন আগে, ওই দুই মহিলা ফিরে আসেন মহিলার নিজের গ্রামে। এরপরই উভয় পরিবার ক্ষোভে ফেটে পড়ে। গ্রামে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্থানীয় পুলিশকে ডাকা হয়। উদয়পুরওয়াতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দুই মহিলা পুলিশকে জানান, তারা প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছেতেই একসঙ্গে থাকছেন।

তারা পরিবারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করেন এবং পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানান। পুলিশ জানায়, আইন অনুযায়ী প্রাপ্তবয়স্কদের নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। পুলিশের কথায়, ‘তারা আমাদের কাছে সুরক্ষার আবেদন করেছেন এবং আমরা তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছি’। অন্যদিকে, মহিলার পরিবার আগেই থানায় নিখোঁজ ডায়েরি করেছিল। কিন্তু মেয়ের ফিরে আসার পরে সেই অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। জানা গিয়েছে, মহিলা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তাঁর চার বছরের এক সন্তানও রয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, পুরনো জীবনে তিনি আর ফিরতে চান না। স্বাধীনভাবে বেঁচে থাকাটাই আপাতত প্রধান লক্ষ্য তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া