মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন কবে? জাতির উদ্দেশে ভাষণে জানালেন মহম্মদ ইউনূস

RD | ০৬ জুন ২০২৫ ১৯ : ৪৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে। শুক্রবার এই ঘোষণা করেছেন সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে এ দিন ইউনূস জানিয়েছেন যে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন যথাসময়ে ভোটের জন্য একটি বিস্তারিত রোডম্যাপ দেবে।

'দ্য ডেইলি স্টার'-এর প্রতিবেদন অনুসারে মহম্মদ ইউনূস বলেছেন, "আমি বিশ্বাস করি যে, আগামী ঈদুল ফিতরের মধ্যে, আমরা সংস্কার ও ন্যায়বিচারের একটি গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবো। বিশেষ করে, সকলেই মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবে- যা জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি সরকারের সম্মিলিত দায়িত্ব।"

নির্বাচনের তারিখ নিয়ে ইউনূস এবং বিএনপি দলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তার মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জাতীয় দল (বিএনপি) এবং তাদের সমমনা দলগুলি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে ইউনূসের উপর চাপ বাড়াচ্ছিল। এমনকি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও গত ২১শে মে জানিয়েছিলেন যে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

তবে, ইউনূস তাঁর অবস্থানে অনড় ছিলেন। জানিয়েছিলেন যে, প্রয়োজনীয় সংস্কারের পরে পরবর্তী নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। অবশেষে তিনি আজ সাধারণ নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেন।

এ দিনের ভাষণে ইউনূস আরও দাবি করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, ন্যায়বিচার এবং নির্বাচন এই তিনটি প্রধান আদেশের ভিত্তিতে ক্ষমতা গ্রহণ করেছে। তিনি বলেছেন, "ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিযোগিতামূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল দলের সঙ্গে আলোচনা করেছে। এছাড়াও, ন্যায়বিচার, সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করার পর, আমি আজ দেশের জনগণের কাছে ঘোষণা করছি যে পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।"  

'ডেইলি স্টার' অনুসারে, ইউনূস তার ভাষণে আরও বলেন যে সরকার এমন একটি নির্বাচন পরিচালনা করতে চায় যা বিদ্রোহের শহিদদের সন্তুষ্ট করবে। গত বছর সরকার বিরোদী আন্দোলনের জেরে বাংলাদেশজুড়ে হিংসা, বিক্ষোভ মাথাচাড়া দিয়েছিল। যা জেরে সে দেশে গনঅভ্যুথ্থান ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়েন।

ইউনূসের কতায়, "আমরা চাই পরবর্তী নির্বাচনে সর্বাধিক সংখ্যক ভোটার, সর্বাধিক সংখ্যক প্রার্থী এবং দল অংশগ্রহণ করুক। এটিকে জাতি সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে স্মরণীয় হয়ে থাক।" 

"বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার সঙ্গে কখনও আপস করবে না এবং কোনও বিদেশি শক্তির কাছে দেশের স্বার্থ বিক্রি করবে না।" বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা- দেশের নাগরিক, রাজনৈতিক দলগুলির কাছে এই প্রতিশ্রুতি দেওয়ার জন্যও আহ্বান জানান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া