রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৬ জুন ২০২৫ ১৯ : ৩০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে সম্পর্ক ঠেকেছিল তলানিতে। ভারত-কানাডার সম্পর্ক পুনরুদ্ধারের সদিচ্ছা দেখালেন ট্রুডোর উত্তরসূরী মার্ক কার্নি। এই মাসের শেষের দিকে কানাডায় অনুষ্ঠিত হতে চলা জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
আমন্ত্রণের খবর সমাজমাধ্যমে জানিয়ে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন যে তিনি ১৫ থেকে ১৭ জুন অনুষ্ঠিত হতে চলা এই শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুক্রবার এক্সে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, তিনি কানাডার প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি ফোন পেয়েছেন। দুই দেশ নতুন উদ্যমে একসঙ্গে কাজ করার অপেক্ষায়।
ভারত ও কানাডার মধ্যে টানাপড়েনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে, কানাডা প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ২০১৯ সালের পর এই প্রথম আয়োজিত হতে জি৭ সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন কি না, তা নিয়েও জল্পনা চলছিল।
সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেলেও এই সম্মেলন এড়িয়ে যেতেন কারণ এই সফরের জন্য দুই দেশের বর্তমান সম্পর্কের অবস্থা বিবেচনা করে অনেক কাজ করার প্রয়োজন হত। কানাডার নির্বাচনে জয়ের পর কার্নির সঙ্গে মোদির এটিই হবে প্রথম আনুষ্ঠানিক আলাপ।
কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। তৎকালীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নরেন্দ্র মোদী সরকারকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করার পরিস্থিতি আরও বিগড়ে যায়। যদিও ভারত ট্রুডোর অভিযোগগুলিকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?