রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ জুন ২০২৫ ১৯ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ভয়ঙ্কর হাল। গর্ভেই ভ্রূণ মারা গিয়েছে, এমন দাবি করে প্রসূতিকে ভর্তিই নিলেন না সরকারি হাসপাতালের নার্সরা! দিশেহারা ওই প্রসূতিকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। এই ঘটনায় হাজারিবাগ শেখ ভিখারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
নবজাতকের মা মনীষা দেবীর স্বামী দাবি করেছেন যে, বুধবার তিনি চালকুশা ব্লক থেকে সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাজারিবাগের শেখ ভিখারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছানোর জন্য প্রায় ১২০ কিলোমিটার পথ পারি দিয়েছিলেন, কিন্তু নার্সরা তাকে জানান যে, প্রসূতির হিমোগ্লোবিনের মাত্রা কম এবং ভ্রূণ ইতিমধ্যেই মৃত। তবে আশা হারাননি স্বামী বিনোদ সাও। স্ত্রী মনীষাকে জেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন।
সন্তানের মুখ দেখে বিনোদ সাও বলেন, "আমার সন্তানের নিরাপদ প্রসবের জন্য আমি সেন্ট কলম্বার মিশন হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদ জানাই।"
এই খবর জানাজানি হতেই হাজারিবাগের ডেপুটি কমিশনার শশী প্রকাশ সিং শুক্রবার শেখ ভিখারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্টকে ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "সরকারি হাসপাতালগুলি রোগীদের কম খরচে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য তৈরি হয়েছে, সেই পরিষেবা এখানে অস্বীকার করা হয়েছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছি"
বেসরকারি হাসপাতাল পরিচালনাকারী শ্রীনিবাস মঙ্গলম ট্রাস্টের মালিক ডাঃ প্রবীণ কুমার বলেন, "চিকিৎসা কেন্দ্রে একাধিক পরীক্ষার পর মনীষা সন্তানের জন্ম দিয়েছেন, যার রিপোর্ট সন্তোষজনক। মা এবং শিশু পুত্র উভয়ই নিরাপদে আছেন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?