মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ জুন ২০২৫ ১৭ : ৪৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে যখন খারাপ সময় আসে তখন তিনদিক থেকে আসে। সেই ছবি এবার ধরা পড়ল। একই সপ্তাহে দেখা গেল তিনটি শয়তানের মাছ। ফলে এবার কী হবে সেটা ভেবেই সকলের চোখ কপালে ওঠার যোগাড়।
সপ্তাহের শুরুতে শয়তানের মাছের দেখা মিলেছিল তাসমানিয়াতে। আর এবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও দেখা গেল শয়তানের মাছকে।
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের কাছে হঠাৎই দেখা গেল এই শয়তানের মাছকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সমুদ্র তীরে ভেসে এল শয়তানের মাছ।
গবেষকরা যদিও মনে করছেন এর সঙ্গে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের কোনও কারণ নেই। জলের নিচে হয়তো সঠিক পরিবেশ নেই। তাই এই ধরণের মাছেরা ওপরের দিকে উঠে এসেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আদৌ বিষয়টি তা নয়। যতবার পৃথিবীর মাটিতে শয়তানের মাছ এসেছে ততবারই তছনছ হয়েছে পৃথিবী।
এই মাছের আসল নামটি হল ওরাফিস। একে চলতি ভাষায় ডুমসডে ফিস হিসাবেও সকলে জেনে থাকে। সকলে এটাই বিশ্বাস করে এই মাছের দেখা মিললেই নেমে আসে নানা ধরণের বিপর্যয়। সেখানে ভূমিকম্প থেকে শুরু করে নানা ধরণের প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয় বলেই মনে করেন অনেকে। জাপানিরা মনে করেন যদি জলের অতলে থাকা এই মাছের দেখা মেলে তাহলে বিপর্যয় আসবেই। কেউ তাকে আটকাতে পারবে না।
এই মাছ জলের অনেক গভীরে থাকে। কয়েকবছর আগে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এক দ্বীপে এই মাছের দেখা মিলেছিল। ক্যালিফোর্নিয়াতেও মিলেছিল। আর এই দুই জায়গাতেই ঘটেছিল প্রাকৃতিক বিপর্যয়। অরফিশকে খুবই বিরল মাছ বলে মনে করা হয়। কারণ তারা সমুদ্রের কয়েক হাজার ফুট নীচে সাঁতার কাটে! এই মাছ ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। এদের আকৃতি সাপের মতো। সমুদ্র দানবও বলা হয় এই মাছকে। মাছ-বিশেষজ্ঞদের মতে, এরা ৩০০০ ফুট গভীরতায় থাকে। প্রায়ই এদের মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে থাকতে দেখা যায়। এই মাছ ধরা খুব সহজ নয়। জাপানিরা বিশ্বাস করে, এগুলি সমুদ্রের সাপ। এই মাছ দেখা গেলে ভূমিকম্প হয়।
তবে অনেকে মনে করছেন সমুদ্রের তলায় এই মাছের থাকার উপযুক্ত পরিবেশ ধীরে ধীরে নষ্ট হয়েছে। ফলে সেখান থেকে তারা জলের গভীর থেকে বেরিয়ে আসছে। ফলে এতদিন যাদের বেশি দেখা মিলত না তারা এবার অতি সহজেই জালে ধরা পড়ছে। এর সঙ্গে কোনও কুসংস্কারের সম্পর্ক নেই।
তবে জাপানিরা এই কথাকে একেবারেই আমল দিতে নারাজ। তারা মনে করছে যদি এই মাছের দেখা মিলেছে তার অর্থ হল এবার বিরাট প্রাকৃতিক বিপর্যয় আসবেই। এই মাছকে তারা শয়তানের মাছ বলেও ডেকে থাকে। এবার শয়তানের প্রভাব থেকে কারও নিস্তার নেই। তবে সবার শেষে বলা যায় সাগরের অতলে বহু রহস্য রয়েছে যা মানুষের চিন্তার বাইরে। ফলে বিষয়টি নিয়ে আরও বিতর্ক বাকি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?