রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ জুন ২০২৫ ১৭ : ৪৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতের ইন্টারনেট দুনিয়ায় বড় খবর। ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে স্যাটেলাইট যোগাযোগ (স্যাটকম) পরিষেবার লাইসেন্স পেয়েছে। এয়ারটেল ও রিলায়েন্সের পর টেলিযোগাযোগ বিভাগ থেকে লাইসেন্স পাওয়া তৃতীয় সংস্থা হল স্টারলিঙ্ক। সূত্রের খবর, আবেদন করার মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যেই স্টারলিঙ্ক-কে পরীক্ষামূলক স্পেকট্রাম সরবরাহ করা হবে।
স্টারলিঙ্ক ২০২২ সাল থেকে ভারতে বাণিজ্যিকভাবে লাইসেন্স পাওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু জাতীয় নিরাপত্তায় উদ্বেগে কারণে গোটা প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে। অ্যামাজনের কুইপার প্রকল্পটি এখনও ভারতে লাইসেন্সের জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
স্যাটেলাইট পরিষেবার জন্য স্পেকট্রাম বরাদ্দের পদ্ধতি নিয়ে ধনকুবের মাস্কের সংস্থা স্টারলিঙ্কের সঙ্গে মুকেশ আম্বানির জিও-র মতবিরোধ হয়েছিল। তবে, ভারত সরকার মাস্কের অবস্থানকে সমর্থন করেছে। কেন্দ্র জানায়, তারা নিলামের চেয়ে স্পেকট্রাম বরাদ্দের পক্ষে। এরপর অবশ্য, এয়ারটেল ও জিও স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি সেরেছে। এই চুক্তি ছিল শর্তাধীন। সেখানে উল্লেখ রয়েছে যে, ভারত সরকারের ছাড়পত্র পেলে তবেই এদেশে স্টারলিঙ্কের ইন্টারনেট ব্যবহার করবে এয়ারটেল ও জিও।
স্টারলিঙ্ক সম্পর্কে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্তব্য-
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে তৃতীয় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী হিসাবে অনুমোদিত হয়েছে। টেলিযোগাযোগ বিভাগ এর আগে ভারতীর ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিওকে লাইসেন্স দিয়েছে।
মন্ত্রী উল্লেখ করেছেন যে, স্পেকট্রাম বরাদ্দ লাইসেন্সিং প্রক্রিয়া অনুসরণ করবে। তিনি বলেন, "এর পরে, সরকার স্পেকট্রাম সরবরাহ করবে। পরবর্তীকালে, দেশে স্যাটেলাইট টেলিকম পরিষেবা দ্রুত গতিতে সম্পূর্ণরূপে কার্যকর হবে। আমি নিশ্চিত যে ভারতে গ্রাহক ভিত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।" তিনি ভারতের বাজারে স্টারলিঙ্কের প্রবেশের গুরুত্বও তুলে ধরে জানান, দেশের টেলিযোগাযোগ পরিষেবায় একটি উল্লেখযোগ্য সংযোজন হল স্টারলিঙ্ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?