রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ জুন ২০২৫ ১৭ : ০৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়। ইন্দোরে এক দলীয় কর্মসূচিতে জানান, তিনি মহিলাদের 'আড়ম্বরপূর্ণ পোশাক' পরার প্রবণতাকে পছন্দ করেন না। তিনি জোর দিয়ে দাবি করেন, মহিলাদের 'আড়ম্বরপূর্ণ পোশাক' আসলে সৌন্দর্যের বিদেশি ধারণা, সেটি ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ভারতীয় সংস্কৃতির উদ্ধৃতি দিয়ে মন্ত্রী জানিয়েছেন যে, এ দেশে মহিলাদের "দেবীর রূপ" হিসাবে বিবেচনা করা হয়।
নিজের শহর ইন্দোরে অনুষ্ঠানে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, "এখানে (ভারতে) যদি কোনও মেয়ে ভাল এবং সুন্দর পোশাক পরে, ভাল মেকআপ করে এবং সুন্দর গয়না পরে, তবে লোকেরা তাকে খুব সুন্দর বলে মনে করে। কিন্তু বিদেশে, যদি কোনও মহিলা কম পোশাক পরে, তবে তা ভাল বলে বিবেচিত হয়। এখন, এটি তাদের (বিদেশিদের) চিন্তাভাবনা।"
ওই অনুষ্ঠানেই মহিলাদের অল্প পোশাক পরাকে, রাজনীতিবিদদের কম বক্তৃতা দেওয়ার সঙ্গে তুলনা করেন কৈলাশ। বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় সভাপতি সুমিত মিশ্রের দেওয়া সংক্ষিপ্ত বক্তৃতার প্রশংসা করেন এবং বলেন যে তিনি সংক্ষিপ্ত জনসভায় ভাষণ দিতে পছন্দ করেন। বলেন, "দেখুন, একটি পাশ্চাত্যের প্রবাদ আছে যা ভালো নয়, কিন্তু বিদেশে এই প্রবাদটি নিয়ে অনেক আলোচনা হয়... সেখানে (বিদেশে) বলা হয় যে, কম পোশাক পরা মেয়ে যেমন সুন্দর, তেমনি একজন নেত্রীর ছোট বক্তৃতা দেওয়াও খুব ভাল। বিদেশেও এমন একটি প্রবাদ আছে, কিন্তু আমি তা অনুসরণ করি না।"
দর্শকদের হাসি এবং করতালির মধ্যে, মন্ত্রী জানান যে- তিনি এই বিদেশি প্রবাদটিকে উপযুক্ত বলে মনে করেন না। বলেন, "আমি এই প্রবাদটি অনুসরণ করি না। আমি এবং আমাদের দেশের (ভারতে) সংস্কৃতি অনুসারে বিশ্বাস করি যে, নারীরা দেবীর এক রূপ। তাদের খুব ভাল পোশাক পরা উচিত।"
এখানেই শেষ নয়! কৈলাশ বলেছেন, "আমি (মহিলাদের) কম পোশাক পরা পছন্দ করি না। অনেক সময় মেয়েরা আমার সঙ্গে সেলফি তুলতে আসে। আমি তাদের বলি তারা যেন ভাল পোশাক পরে আসে এবং তারপর আমার সঙ্গে সেলফি তোলে।"
VIDEO | Here is what MP Minister Kailash Vijayvargiya (@KailashOnline ) says on women who wear skimpy clothes: "I believe women should dress beautifully in Indian attire, as it is highly regarded in our culture. But, in some other countries, women who wear less clothes are often… pic.twitter.com/3FhKERsHNX
— Press Trust of India (@PTI_News) June 5, 2025
মহিলাদের পোশাক সম্পর্কে বিজয়বর্গীর মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠানে বেশ কয়েকজন বিজেপি নেতাও উপস্থিত ছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?