মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারতের পাঁচ টাকার বিস্কুট কিনতে লাগছে ২৪০০ টাকা, কোথায়? কেন? বড় তথ্য এল সামনে

Riya Patra | ০৬ জুন ২০২৫ ১৭ : ০৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: পার্লে-জি। ভারতের গেরস্থের অতি পরিচিত খাবার। ছোট প্যাকেটের পার্লে-জি, প্যাকেটের দাম পাঁচ টাকা। সেই বিস্কুটের প্যাকেট নাকি যুদ্ধবিধ্বস্থ গাজায় বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তথ্য তেমনটাই।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্টে, একজন ব্যক্তি দাবি করেছেন যে মুম্বাই-সদর দপ্তর পার্লে প্রোডাক্টস দ্বারা তৈরি পার্লে জি বিস্কুটগুলি ২৪ ইউরোর (২,৩৪২ টাকা) বেশি দামে বিক্রি হচ্ছে। পোস্টে একটি ছবির সঙ্গে পোস্টদাতা লিখেছেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, অবশেষে আজ আমি রফিফের প্রিয় বিস্কুটটি পেয়েছি। যদিও দাম ১.৫ ইউরো থেকে বেড়ে ২৪ ইউরোরও বেশি হয়েছে।‘ এই বিপুল দাম বেড়ে যাওয়ার পরেও তিনি ওই বিস্কুট প্যাকেট কিনে এনেছেন। ছবিতে দেখা গিয়েছে ছোট শিশুর হাতে রয়েছে পার্লে-জি বিস্কুটের প্যাকেট।

অতি পরিচিত, সস্তার এই খাদ্য দ্রব্যের দাম যুদ্ধবিধ্বস্থ গাজায় দেখে রীতিমতো হতবাক সাধারণ মানুষ। তবে শুধু এই পার্লে-জি নয়, নিত্য প্রয়োজনীয় বহু দ্রব্যের দাম সেখানে আকাশ ছোঁয়া।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাজার এক চিকিৎসক জানিয়েছেন, এই পার্লে-জি বিস্কুট বা এই ধরণের একাধিক সামগ্রী গাজায় যায় মানবিক সাহায্য হিসেবে, বিনামূল্যে। কিন্তু খুব কম সংখ্যক মানুষ সেগুলি গ্রহণ করেন, করতে পারেন। পরবর্তীতে অভাবের কারণে এগুলি উচ্চমূল্যের কালোবাজারি পণ্যে পরিণত হয়। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেবল এই বিস্কুট নয়, নিত্য প্রয়োজনীয় একাধিক পণ্যের দাম আকাশ ছোঁয়া। যেমন-
১ কেজি চিনি: ৪,৯১৪ টাকা

১ লিটার রান্নার তেল: ৪,১৭৭ টাকা

১ কেজি আলু: ১,৯৬৫ টাকা

১ কেজি পেঁয়াজ: ৪,৪২৩ টাকা

১ কফি কাপ: ১,৮০০ টাকা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া