বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ জুন ২০২৫ ১৭ : ০০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ডিনারে যাওয়ার পথে হঠাৎ করেই বদলে গেল নিউ জার্সির এক দম্পতির ভাগ্য। তাঁরা ৩ ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৭ টাকা) একটি স্ক্র্যাচ-অফ লটারি টিকিট কেটে জিতে নিলেন ১৫ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২.৮৬ কোটি টাকা! জানা গিয়েছে, ‘Wine for Life!’ নামের স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটি তাঁরা কেনেন নিউ জার্সির নাটলির সেন্টার স্ট্রিটে অবস্থিত একটি দোকান থেকে। জয়ী দম্পতি নিজের নাম প্রকাশ করতে চাননি সংবাদমাধ্যমে।
তিনি বলেন, ‘আমি টিকিটটা ঘষে দেখি বিশাল অঙ্কের পুরস্কার। ভাবছিলাম বোধহয় একটা ফ্রি টিকিট পেয়েছি, প্রথমে বিশ্বাসই হচ্ছিল না’। মজার ব্যাপার, এই জয়ের পিছনে ছিল দম্পতির অন্য আর এক সদস্যের জেদ। আসলে দম্পতির অন্য আর এক সদস্য শহরের অন্য প্রান্ত থেকে টিকিট কিনতে চাইছিলেন। কিন্তু অপরজন জোর দিয়ে বলেন, ‘চেনা দোকান নয়, এই নতুন দোকান থেকেই কিনি।’ আর তাতেই কেল্লা ফতে! বিপুল টাকা জয়ের পর দম্পতির এক সদস্য বলেন, ‘এটা একদম হঠাৎ করেই হল। আমরা বরাবরই বিল নিয়ে চিন্তায় থাকি। এই অর্থ আমাদের জীবন অনেক সহজ করে দেবে’।
জানা গিয়েছে, পুরো টাকা একবারে না নিয়ে তাঁরা বার্ষিক কিস্তির বিকল্প বেছে নিয়েছেন। এর ফলে পরবর্তী ২৫ বছরে বছরে তাঁরা মোট ১৫ লক্ষ ডলার পাবেন। তবে চাইলে তাঁরা এককালীন ৮.৭৫ লক্ষ ডলারের লাম্প সাম নিতে পারতেন। এমনটাই জানিয়েছে নিউ জার্সি লটারি ওয়েবসাইট। নিয়ম অনুযায়ী, বিজয়ী যাচাই হয়ে যাওয়ার পর প্রতি বছর নির্ধারিত দিনে পুরস্কারের অর্থ দম্পতির কাছে পৌঁছে যাবে এবং যতদিন জীবিত থাকবেন, তাঁদের কাছে এই অর্থ পৌঁছতে থাকবে। প্রসঙ্গত, ১৯৭০ সালে চালু হয় নিউ জার্সি লটারি এবং তারপর থেকে এটি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক খাতে প্রায় ৩৩.৭ বিলিয়ন ডলারের বিরাট অবদান রেখেছে। বর্তমানে লটারি থেকে প্রাপ্ত আয় রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন তহবিলে সাহায্য করতে ব্যবহৃত হয় যা ২০১৭ সালের একটি ৩০ বছরের চুক্তির মাধ্যমে কার্যকর হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?