রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নোবেল জয়ীর সাইকেল: কীভাবে একটুকরো লোহা হয়ে উঠল গবেষণার চাকা?

SG | ০৬ জুন ২০২৫ ১৬ : ০৪Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি আন্তর্জাতিক বাইসাইকেল দিবস ঘিরে সোচ্চার হয়েছে সারা বিশ্ব। অথচ ক’জনই বা জানেন, এক সাধারণ ‘অ্যাটলাস’ সাইকেল একদিন ঠাঁই পেয়েছিল সুইডেনের নোবেল প্রাইজ মিউজিয়ামে! তাও আবার আমাদেরই অমর্ত্য সেনের – যাঁর গবেষণার ধমনিতে বইতো বাংলার মাটির ধুলো আর হাওয়ার সঙ্গে চলা সাইকেলের চাকা।

নোবেল প্রাপ্তদের কাছ থেকে স্মারক সংগ্রহ করে যে রেওয়াজ সুইডেনের নোবেল মিউজিয়ামের, তার পিছনে রয়েছে একটাই শর্ত – উপহারটি হতে হবে সেই পুরস্কারজয়ীর গবেষণা বা কাজের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে। সেই সূত্রেই দুইটি বস্তু দীর্ঘমেয়াদী ধার হিসেবে জমা দিয়েছিলেন অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন – একটি, ‘আর্যভটীয়’ শাস্ত্রের একটি সংস্করণ; অন্যটি, তাঁর বহু ব্যবহৃত সাইকেল, যেটি ছাত্রজীবন থেকে দীর্ঘ পঞ্চাশ বছর তাঁর বিশ্বস্ত সঙ্গী ছিল।

অমর্ত্য সেন নিজেই লেখেন, “১৯৪৩-এর বাংলার দুর্ভিক্ষ নিয়ে যখন আমি গবেষণায় নেমেছিলাম, তখন পুরনো গুদামঘর থেকে ধানচাল মজুদের হিসেব, পরিত্যক্ত খামার বাড়ি থেকে স্থানীয় তথ্য সংগ্রহ – এসবই করতে হতো সাইকেলেই চড়ে। শুধু তা-ই নয়, শান্তিনিকেতনের আশেপাশের গ্রামাঞ্চলের শিশুদের ওজন নির্ধারণের কাজে যে যন্ত্রটি ব্যবহার করতাম, সেটিও বয়ে নিয়ে যেতাম এই সাইকেলের পিছনে।”

তিনি আরও জানান, গ্রাম বাংলার শিশুদের ওজন মাপার কাজ নেহাতই ছিল না সহজ। অনেকে ভয় পেয়ে কামড়ে-আঁচড়ে দিতেন তাঁর সহকারীকে। এই মাঠপর্যায়ের তথ্যই তাঁকে সাহায্য করে মানব উন্নয়ন সূচকের (Human Development Index) ধারণা গঠনে, যার জন্যে আজ বিশ্ব তাঁকে সম্মান জানায়।

নোবেল কমিটির এক পদস্থ কর্তা ‘ইকনমিক টাইমস’-কে জানান, “প্রথমে অমর্ত্য সেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই ফিল্ডওয়ার্কে যুক্ত করার চেষ্টা করেন। কিন্তু কেউই রাজি হয়নি ক্যাম্পাসের আরাম ছেড়ে গ্রামের পথে যেতে। শেষে নিজেই চেপে বসেন সাইকেলে, নিজের মতো করেই শুরু করেন গ্রামীণ পরিসংখ্যান সংগ্রহের কাজ।”

এই যে গবেষণার রসদ জোগাড়ে একজন মনীষী বাইসাইকেলকে হাতিয়ার করেন, সেই কাহিনি শুধুই অনুপ্রেরণার নয়—এটা বুঝিয়ে দেয়, সাইকেল কখনো শুধু বাহন নয়, কখনো তা হয়ে ওঠে নোবেল-মূল্যের এক গবেষণা-সঙ্গী।

তাই আজ আন্তর্জাতিক বাইসাইকেল দিবসে, অমর্ত্য সেনের সেই ‘অ্যাটলাস’ সাইকেল যেন দাঁড়িয়ে থাকে এক প্রতীক হয়ে—একটি নীরব অথচ উজ্জ্বল স্মারক, যা আমাদের শেখায়, গবেষণার পথে যেকোনো সাধারণ জিনিসও হয়ে উঠতে পারে অসাধারণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া