মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জুন ২০২৫ ১৪ : ২৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ লাফিয়ে চড়ছে পারদ। জৈষ্ঠ্যের গরমে নাজেহাল অবস্থা। গরম থেকে মুক্তি পেতে বেড়েছে ফ্যান, এসির ব্যবহার। আর তারই সঙ্গে ইলেকট্রিক বিলও চিন্তার ভাঁজ ফেলছে মধ্যবিত্তের কপালে। আপনারও কি গরমে বিদ্যুতের খরচ অনেকটা বেড়ে গিয়েছে? তাহলে এই পরিস্থিতিতে সহজ কয়েকটি কৌশল মানলেই বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন, মাসের শেষে টান পড়বে না পকেটেও।
* এসির সঠিক ব্যবহারঃ সাধারণ এসির তুলনায় ইনভার্টার এসিতে বিদ্যুৎ কম খরচ হয়। এর বিশেষত্ব হল, এটি ঘরের তাপমাত্রা অনুসারে কম্প্রেসারের গতি সামঞ্জস্য করে, যা বিদ্যুৎ খরচ কমায়। এক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ে ৫ স্টার রেটিং সহ ইনভার্টার এসিগুলো বেশি কার্যকরী। বিদ্যুৎ বিল বাঁচাতে হলে সঠিক তাপমাত্রায় এসি চালাতে হবে। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) অনুসারে, আমাদের শরীরের জন্য সর্বোত্তম তাপমাত্রা হল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় এসি ব্যবহার করলে বিল খুব বেশি আসবে না।
* ফ্যানে সঠিক ব্যবহারঃ অনেকে ঘরে না থাকলেও ফ্যান চালু রেখে দেন। এই অভ্যাসের ফলে বাড়ে বিদ্যুৎ বিল। তাই বিদ্যুতের খরচ বাঁচাতে ঘরে থাকাকালীনই শুধু ফ্যান চালান এবং নিয়মিত এটি মেনে চলুন।
* বুঝে চালান যন্ত্রপাতিঃ মাইক্রোওয়েভ, টোস্টার বা ওভেনের মতো যন্ত্রপাতি প্রচুর বিদ্যুৎ খরচ করে, বিশেষ করে যখন স্ট্যান্ডবাই মোডে রাখা হয়। বিদ্যুৎ খরচ বাঁচাতে ব্যবহারের পরে এগুলো প্রধান সুইচ থেকে বন্ধ করে রাখুন।
* আলো, পুরনো যন্ত্রপাতি বাদ দিনঃ পুরনো বাল্ব এবং যন্ত্রপাতির কারণে বেশি বিদ্যুৎ বিল আসতে পারে। সেক্ষেত্রে এলইডি বাল্ব, ৫ স্টার রেটিংযুক্ত ফ্রিজ এবং স্মার্ট ওয়াশিং মেশিনের মতো যন্ত্রপাতি ব্যবহার করলে বছরে হাজার হাজার টাকা সাশ্রয় হতে পারে।
* অযথা বিদ্যুৎ খরচ নয়ঃ ছোট ছোট জিনিস যেমন ফোনের চার্জার সরিয়ে না রাখা, টিভি স্ট্যান্ডবাই মোডে রাখা অথবা দিনের বেলায় অপ্রয়োজনীয় আলো জ্বালানো - এই সবের ফলে ইলেকট্রিক বিল বেশি আসে। তাই একটু সচেতনভাবে বিদ্যুৎ খরচ করলেই আর খরচা নিয়ে চিন্তা থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?