মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৬ জুন ২০২৫ ১৫ : ০৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা এখন অত্যন্ত ট্রেন্ডিং একটি বিষয়। আর যখনই এই প্রসঙ্গ ওঠে তখন অনেকেই মনে করেন শরীরের চুল পরিষ্কার করে ফেলাই বিধেয়। বিশেষত বগলের নিচের অর্থাৎ বাহুমূলের চুল। বিজ্ঞাপনের দৌলতে বহু দিন ধরেই আমাদের মাথায় ঢুকে গিয়েছে, বাহুমূলের চুল মানেই দুর্গন্ধ, অস্বাস্থ্যকর বা ‘আনহাইজেনিক’। অথচ, চিকিৎসা-বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা কিন্তু উল্টো কথা বলছে। বগলের চুল না কাটার কিছু উপকারী দিক রয়েছে, যা এত দিন আমরা ভুলেই গিয়েছিলাম।
১. ত্বকে ঘর্ষণজনিত জ্বালা কমায়
বগলের ত্বক অত্যন্ত স্পর্শকাতর। সেখানে প্রতিনিয়ত হাতের নড়াচড়ায় চামড়ার সঙ্গে চামড়ার ঘর্ষণ হয়। এই চুলগুলি এক প্রাকৃতিক ‘বাফার’ বা নরম স্তর হিসেবে কাজ করে, ফলে ঘর্ষণ কম হয় এবং ত্বক জ্বালা, লালচে দাগ বা খসখসে হয়ে যাওয়া থেকে রক্ষা পায় বাহুমূল।
২. ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে
আমাদের শরীরের বিভিন্ন অংশে থাকে প্রাকৃতিক কিছু ব্যাকটেরিয়া, এদের মধ্যে অনেকগুলি ত্বকের স্বাস্থ্য রক্ষা করে। চুল সম্পূর্ণভাবে সরিয়ে ফেললে এই জীবাণুগুলির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। ফলে ত্বকে সংক্রমণ বা ফুসকুড়ির আশঙ্কা বাড়ে। চুল থাকলে এই ব্যাকটেরিয়া নিজেদের জায়গায় টিকে থাকতে পারে এবং প্রাকৃতিক সুরক্ষা তৈরি করে।
৩. ঘাম কম করে না, তবে ঘামের গন্ধ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে
অনেকেই মনে করেন, বাহুমূলে চুল থাকলে ঘামের গন্ধ বাড়ে। কিন্তু আদতে, গন্ধ হয় ব্যাকটেরিয়া আর ঘামের সংমিশ্রণে। চুল থাকলে ঘাম দ্রুত শুকিয়ে যায় না—কিন্তু সেই চুলে থাকা তেল ও গ্রন্থিগুলি একধরনের সুরক্ষা স্তর তৈরি করে, যাতে ত্বক অতিরিক্ত ঘাম শোষণ করে ফেলে এবং সরাসরি ত্বকে সংক্রমণের আশঙ্কা কমে।
৪. ত্বক কাটা বা জ্বালাভাবের ঝুঁকি থাকে না
রেজার বা ওয়াক্স ব্যবহারে অনেক সময়ই বগলের ত্বকে কেটে যাওয়া, জ্বালা, ইনগ্রোন হেয়ার (ত্বকের ভিতরে ঢুকে যাওয়া চুল), ফোড়া বা র্যাশের সমস্যা দেখা দেয়। চুল না কাটলে এই ঝুঁকি প্রায় থাকে না বললেই চলে। বিশেষত স্পর্শকাতর ত্বকের জন্য এটি একটি নিরাপদ পন্থা।
তাহলে কি চুল কাটাই যাবে না?
তা নয়। ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কেউ চাইলে চুল কাটতেই পারেন। তবে ‘চুল মানেই অপরিচ্ছন্নতা’ একথা কিন্তু বৈজ্ঞানিক ভাবে পুরোপুরি ঠিক নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?