রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জম্মু-কাশ্মীর পেল দু’টি বন্দে ভারত এক্সপ্রেস, ভাড়া কত? ট্রেনগুলি চলবে কখন?

AD | ০৬ জুন ২০২৫ ১৪ : ৪৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুক্রবার জম্মু-কাশ্মীরে উদ্বোধন হয়ে গেল দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের। জম্মুর কাটরা থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত চলবে ট্রেনগুলি। এতদিন কেবল কাশ্মীর উপত্যকার বানিহাল ও বারামুল্লার মধ্যে এবং জম্মু অঞ্চলের জম্মু, উধমপুর এবং কাটরার মধ্যে ট্রেন পরিষেবা চালু ছিল।

২৭২ কিমি লম্বা উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের অংশ এটি। এই প্রকল্পটি কাশ্মীর এবং দেশের অন্যান্য অংশের মধ্যে সর্ব-আবহাওয়া, নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ স্থাপন করবে। এর লক্ষ্য উপত্যকার আর্থসামাজিক চিত্রে পরিবর্তন আনা। ট্রেনগুলি যে কোনও আবহাওয়ায় চলাচলে সক্ষম। চেনাব সেতু ধরে কাটরা এবং শ্রীনগরের মধ্যে ভ্রমণ করতে মাত্র তিন ঘন্টা সময় লাগবে। যা বর্তমান ভ্রমণ সময়ের দুই থেকে তিন ঘণ্টা কম।

উত্তর রেলওয়ে ৭ জুন থেকে শ্রীনগর এবং শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নিয়মিত পরিষেবা শুরু করার ঘোষণা করেছে। এই ট্রেনগুলি সপ্তাহে ছয় দিন চলবে। বর্তমানে, দুই জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। ২৬৪০১ কাটরা-শ্রীনগর, ২৬৪০২ শ্রীনগর-কাটরা, ২৬৪০৩ কাটরা-শ্রীনগর এবং ২৬৪০৪ শ্রীনগর-কাটরা চালু করা হয়েছে। যা বানিহালেও থামবে।

আইআরসিটি অ্যাপ অনুযায়ী, ২৬৪০১ কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের চেয়ার কার সিটের জন্য ৭১৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ১,৩২০ টাকা দিতে হবে। ২৬৪০৩ নম্বরের ট্রেনের জন্য চেয়ার কার সিটের জন্য ৬৬০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ১,২৭০ টাকা ভাড়া দিতে হবে। শ্রীনগর থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা পর্যন্ত ট্রেন নম্বর ২৬৪০২-এর টিকিটের দাম ৮৮০ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১,৫১৫ টাকা দেখানো হয়েছে। ট্রেন নম্বর ২৬৪০৪-এর টিকিটের দাম চেয়ার কারের জন্য ৭১৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য ১,৩২০ টাকা।

উত্তর রেলওয়ের তথ্য অনুযায়ী, দু’টি বন্দে ভারত ট্রেন এই রুটে প্রতিদিন মোট চারবার চলবে। ট্রেন নম্বর ২৬৪০১ কাটরা থেকে সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে শ্রীনগরে পৌঁছাবে সকাল ১১টা ০৮ মিনিটে। ফিরতি পথে, এটি শ্রীনগর থেকে দুপুর ২টোয় ছেড়ে বিকাল ৪টে ৫৮ মিনিটে কাটরা পৌঁছাবে। মঙ্গলবার এই ট্রেন চলবে না।

ট্রেন নম্বর ২৬৪০৩ কাটরা থেকে দুপুর ২টো ৫৫ মিনিটে ছেড়ে শ্রীনগরে বিকেল ৫টা ৫৩ মিনিটে পৌঁছাবে। শ্রীনগর থেকে এর ফিরতি যাত্রা পরের দিন খুব ভোরে শুরু হবে, কাটরায় রাত ৮টায় পৌঁছাবে। এই ট্রেন বুধবার চলবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া