মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৬ জুন ২০২৫ ১৪ : ২৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: উৎসবের উপহার হোক বা সন্ধেবেলার নাস্তা—কাজু বাদামের কদর চিরকাল। শুধু স্বাদের জন্য নয়, এই বাদাম শরীরের নানা উপকারে লাগে। ছোট্ট এই বাদামে এমন অনেক উপাদান রয়েছে, যা নিয়মিত খেলে শরীর যেমন চাঙ্গা থাকে, তেমনই দূরে থাকে নানা রোগ।
১. হৃদয় ভাল রাখে
কাজু বাদামে আছে ‘মোনোআনস্যাচুরেটেড’ এবং ‘পলিআনস্যাচুরেটেড’ ফ্যাটি অ্যাসিড, যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণে কাজু খেলে হৃদ্রোগের ঝুঁকি অনেকটাই কমে। বিশেষজ্ঞদের মতে, প্রতি দিন ৪–৫টি কাজু খেলে হৃদ্পিণ্ডে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা কমে যায়।
২. হাড় ও দাঁতের গঠন মজবুত করে
কাজুতে উপস্থিত ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স বাড়ার সঙ্গে হাড় ক্ষয় বা অস্টিওপরোসিসের সমস্যা দেখা দিতে পারে। কাজু সেই ঘাটতি পূরণে সাহায্য করে।
৩. ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায়
কাজু বাদামে আছে কপার বা তামা, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এর ফলে ত্বক হয় টানটান ও উজ্জ্বল। সেই সঙ্গে চুল পড়া রোধে ও চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে কোলাজেন। এছাড়া, কাজুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকে বলিরেখা পড়ার প্রবণতা কমে এবং বয়সের ছাপও পড়ে না।
৪. ওজন নিয়ন্ত্রণে সহায়ক
অনেকেই ভাবেন কাজু বাদাম খেলে বুঝি মোটা হয়ে যাবেন। বাস্তব কিন্তু একেবারে উল্টো, পরিমিত মাত্রায় খেলে এই বাদাম পেট ভরাট রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায়। তাছাড়া কাজুতে ফাইবার ও প্রোটিন থাকায় হজমও ভাল হয় এবং ক্যালোরি নিয়ন্ত্রণে থাকে।
৫. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কাজু বাদামে থাকা জিঙ্ক শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। নিয়মিত খেলে সর্দি-কাশি, ইনফেকশন বা ভাইরাল রোগের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। শুধু তাই নয়, এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। কাজেই রক্তাল্পতার বিরুদ্ধে লড়তেও কাজু বেশ কার্যকর।
কীভাবে খাবেন?
* প্রতিদিন সকালে ৪–৫টি ভেজানো কাজু খেতে পারেন।
• বাদাম ভাজার সময় অতিরিক্ত লবণ বা মসলা এড়ানো ভাল।
• যাঁদের বাদামে অ্যালার্জি আছে, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?