মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | রাস্তায় দাঁড়িয়ে সুখটানের দিন শেষ, ধরা পড়লেই গুনতে হবে হাজার হাজার টাকা! ১ জুলাই থেকে নতুন নিয়ম

Riya Patra | ০৬ জুন ২০২৫ ১০ : ৫৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। একথা জানার পরেও, দিনে দিনে এর চাহিদা বাড়ছে বই কমছে না, পরিসংখ্যান তেমনটাই। তবে এই ধূমপানের পরোক্ষ ক্ষতি কমাতে এবার বড় উদ্যোগ এই দেশের।

নয়া নিয়ম আনছে ফ্রান্স সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর,  ফ্রান্স সরকার জানিয়েছে পাবলিক এলাকায়, যেসব জায়গায় শিশুরা ঘন ঘন যাতায়াত করতে পারে, যেমন সমুদ্র সৈকত, পার্ক, বাস স্টপ এবং খেলাধুলার স্থান সেখানে প্রকাশ্যে আর ধূমপান করা যাবে না। শিশুদের স্বাস্থ্যের দিকে নজর দিতেই এই বড় পদক্ষেপ। 

জানা গিয়েছে, ১ জুলাই থেকে, অর্থাৎ আগামী মাসের একেবারে শুরু থেকেই সর্বসমক্ষে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করেছে। নিয়ম ভাঙলে জরিমানা হতে পারে ১৩ হাজার টাকা পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবারমন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন একথা জানিয়েছেন। এই সিদ্ধান্ত গ্রহণের পিছনের কারণ হিসেবে তাঁর সাফ বক্তব্য, শিশুদের পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়ার অধিকার রয়েছে। তাই দেশ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কোন কোন জায়গায় জনসমক্ষে ধূমপান করা যাবে না, সেকথা যেমন সরকারের তরফে জানানো হয়েছে, সঙ্গেই জানানো হয়েছে ক্যাফে টেরেসগুলি নতুন নিয়মের আওতায় থাকবে না এবং ইলেকট্রনিক সিগারেটও বাদ থাকবে।

ফ্রান্স মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগ অ্যাডিকশনের মতে, সে দেশের জনসংখ্যার ২৩.১ শতাংশ মানুষ দৈনিক ধূমপান করেন। যদিও সংখ্যাটা গত বছরগুলির তুলনায় অনেকটাই কম বলে তথ্য। ফ্রান্সের জাতীয় ধূমপান বিরোধী কমিটি জানিয়েছে যে প্রতি বছর ৭৫,০০০ এরও বেশি ধূমপায়ী তামাকজনিত অসুস্থতায় মারা যান, যা মোট মৃত্যুর ১৩ শতাংশ। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ফ্রান্সে রেস্তোরাঁ এবং নাইটক্লাবের মতো জায়গাগুলিতে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া