রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৫ জুন ২০২৫ ২২ : ৫৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি- ত্রিপুরা, ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ড এবং আগরতলা সাইক্লোহোলিক্স ফাউন্ডেশন। গোটা কর্মসূচি বাস্তবায়িত করা হয় বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরীর দিকনির্দেশনায়। এবারের থিম ছিল ‘প্লাস্টিক দূষণকে পরাজিত করুন’।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি সচেতনতামূলক সাইকেল র্যালি। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মহেশখলা ক্যাম্পাসে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল, এ.সি.এফ. অনিমা দাস, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার উপাচার্য ড. রতন কুমার সাহা, এবং ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ড. দিবাকর দেব। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও আগরতলা সাইক্লোহোলিক্স ফাউন্ডেশনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং টি.আই.ইউ.টি. সাইক্লিং ক্লাবয়ের আনুষ্ঠানিক সূচনা করা হয় এদিন। আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভারও। উপস্থিত ছিলেন বন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিরা। মুখ্য বন সংরক্ষক বলেন, ‘প্লাস্টিক দূষণ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। আমাদের প্লাস্টিক ব্যবহার কমিয়ে প্রকৃতিকে বাঁচাতে হবে’।
উপাচার্য ড. রতন কুমার সাহা বলেন, ‘আগরতলা শহরে দূষণের অন্যতম কারণ ডিজেল ও পেট্রল চালিত যানবাহন। সাইকেল ব্যবহার একদিকে যেমন স্বাস্থ্যকর, তেমনই পরিবেশবান্ধব’। অনুষ্ঠানের শুরুতেই অতিথি, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রায় ৫০টি চারাগাছ রোপণ করা হয়। শেষপর্বে অনুষ্ঠিত হয় একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার নেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?