রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সর্ষের মধ্যেই ভূত! গ্রাহকদের অ্যাকাউন্ট প্রতারণা ব্যাঙ্কের মহিলা আধিকারিকের, লোপাট চার কোটির বেশি

RD | ০৫ জুন ২০২৫ ২২ : ১৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক টাকা রাখা সবচেয়ে নিরাপদ। এমনই ভাবেন বেশিরভাগ মানুষ। কিন্তু, সর্ষের মধ্যেই ভূত থাকে?

রাজস্থানের কোটার একটি বেসরকারি ব্যাঙ্কের একজন মহিলা শীর্ষ আধিকারিক মানুষের ব্যাঙ্কের প্রতি চরম আস্থা-বিশ্বাসকে ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে চার কোটি টাকারও বেশি প্রতারণা করেছেন। ওই মহিলা লোভের বশে শেয়ারে বিনিয়োগ করে স্বল্প সময়ের মধ্যে উচ্চ রিটার্ন পাওয়ার স্বপ্নে বুঁদ ছিলেন। অভিযুক্ত, ৪১ জনেরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ব্যবহার করেছিলেন। জালিয়াতি দুই বছর ধরে চলতে থাকে, কিন্তু ব্যাঙ্কের কেউই এ সম্পর্কে কোনও ধারণা করতে পারেননি।

আইসিআইসিআই ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার সাক্ষী গুপ্তা 'ইউজার এফডি (ফিক্সড ডিপোজিট)' লিঙ্কের অপব্যবহার করেন। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ৪১ জন গ্রাহকের ১১০টি অ্যাকাউন্ট থেকে ৪.৫৮ কোটি টাকা অবৈধভাবে তুলে নেন। তদন্ত অনুসারে, সাক্ষী গুপ্তা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেছিলেন। তবে, বাজারে ক্ষতির পরে তিনি ওই অ্যাকাউন্টগুলিতে টাকা আর জমা করতে ব্যর্থ হন। অভিযুক্ত সাক্ষীকে এখন গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। গত রাতে তাঁর বোনের বিয়ের আসর থেকে পুলিশ সাক্ষীকে গ্রেপ্তার করে।

একজন গ্রাহক যখন তাঁর এফডি সম্পর্কে জিজ্ঞাসা করতে ব্যাঙ্কে আসেন তখন এই জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়। এরপর ১৮ ফেব্রুয়ারি ব্যাঙ্কের তরফে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়।

ওই মহিলা ব্য়াঙ্ক আধিকারিক গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরও পরিবর্তন করে দেন, যাতে তাঁরা লেনদেনের বার্তা সম্পর্কে জানতে না পারেন। তদন্তকারী আধিকারিক ইব্রাহিম খান বলেন, "তিনি তাঁর পরিবারের সদস্যদের ফোন নম্বরগুলি এই অ্যাকাউন্টগুলির সঙ্গে সংযুক্ত করে চার কোটি টাকারও বেশি টাকা তুলে নেন। এমনকি তিনি এমন একটি সিস্টেম তৈরি করেন যার মাধ্যমে তিনি তাঁর সিস্টেমে ওটিপি পেতেন, যাতে অ্যাকাউন্টধারীরা জালিয়াতির কোনও আভাস না পান।" 

এই ঘটনায় আইসিআইসিআই ব্যাংক এখনও কোনও বিবৃতি জারি করেনি। তবে, ব্যাঙ্ক সূত্র জানিয়েছে যে, তাঁরা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দেবে।

সাক্ষী গুপ্তার গ্রেপ্তারের খবর পাওয়ার পর একজন গ্রাহক তাঁর টাকা নিরাপদ কিনা তা পরীক্ষা করতে ব্যাঙ্কে আসেন। মহাবীর প্রসাদ বলেন, "আমি শুনেছি সাক্ষী গুপ্তা লোকেদের কাছ থেকে চার কোটি টাকা প্রতারণা করেছে। আমি এখানে এসেছি আমার টাকা নিরাপদ আছে কিনা তা পরীক্ষা করতে।" মহাবীর  জিজ্ঞাসা করেন, "আমাদের টাকা কোথায় রাখা উচিত? আমরা বাড়িতে রাখতে পারি না, এখন ব্যাঙ্কেরও এই অবস্থা। আমাদের কী করা উচিত?" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া