শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ জুন ২০২৫ ২০ : ৩৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সমলিঙ্গে বিবাহে স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট। তবে সমকামী যুগলদের নিজস্ব পরিবার গড়ার অধিকার রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এই ঐতিহাসিক পর্যবেক্ষণটি দিয়েছেন বিচারপতি জি আর স্বামীনাথন ও ভি লক্ষ্মীনারায়ণনের ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের মতে 'পরিবার' শব্দটিকে বিস্তৃত অর্থে বোঝা উচিত। ২৫ বছর বয়সি এক সমকামী তরুণীকে তাঁর পরিবারের জোর জবরদস্তি থেকে মুক্তি দিয়ে এই রায় দেওয়া হয়েছে।
২৫ বছর বয়সী এক মহিলার হয়ে অন্য এক মহিলা আদালতে হাজির হয়ে তাঁর সঙ্গীকে পরিবার থেকে মুক্তি দেওয়ার জন্য একটি রিট আবেদন করেন। তার শুনানি হয় বিচারপতি জি আর স্বামীনাথন ও ভি লক্ষ্মীনারায়ণনের ডিভিশন বেঞ্চে। আবেদনকারীর বন্ধুর বয়ান উল্লে খরে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, "তিনি (আবেদনকারী মহিলার সঙ্গী) আদালতে স্পষ্ট করে বলেছেন যে, তিনি আবেদনকারীর সঙ্গেই যেতে চান। তিনি অভিযোগটি নিশ্চিত করেছেন যে, তাঁর জন্মদাতা পরিবার তাঁকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে। মনে হচ্ছে তাকে জোর করে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে। তিনি আমাদের বলেছেন যে তাঁর জন্মদাতা পরিবারের সদস্যরা তাঁকে কিছু নির্দিষ্ট রীতিনীতি পালন করতে বাধ্য করেছে যাতে সে স্বাভাবিক হয়ে ওঠে। এমনকি তিনি তাঁর জীবনের ঝুঁকির আশঙ্কাও করেছিলেন। রিট পিটিশনের সমর্থনে দাখিল করা হলফনামায়, আবেদনকারী কোথাও আটক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্কের প্রকৃত প্রকৃতি বর্ণনা করেননি। এমনকি পুলিশের কাছে করা অভিযোগেও, আবেদনকারী নিজেকে আটক ব্যক্তির ঘনিষ্ঠ বন্ধু বলে অভিহিত করেছেন। আমরা তাঁর পক্ষ থেকে দ্বিধা বুঝতে পারি।"
আদালত আরও বলেছে যে, "যদিও সুপ্রিয়া চক্রবর্তী, সুপ্রিম চক্রবর্তী বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া (সুপ্রিম কোর্ট) সমলিঙ্গের দম্পতিদের মধ্যে বিবাহকে বৈধতা নাও দিতে পারে, তারা খুব ভালোভাবে একটি পরিবার গঠন করতে পারে। পরিবার গঠনের একমাত্র উপায় বিয়ে নয়।"
আদালত বলেছে, "নির্বাচিত পরিবার ধারণাটি এখন LGBTQIA আইনশাস্ত্রে সুপ্রতিষ্ঠিত এবং স্বীকৃত।" আদালতের মতে, আবেদনকারী এবং আটক ব্যক্তি খুব ভালভাবে একটি পরিবার গঠন করতে পারেন।
এছাড়া ওই শুনানিতে 'Queer' শব্দ নিয়েও তীব্র আপত্তি জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের মতে, "Queer শব্দটি অপমানজনক ও বিভ্রান্তিকর। অভিধান অনুযায়ী queer মানে অদ্ভুত বা অস্বাভাবিক, কিন্তু সমকামীতা তো অস্বাভাবিক নয়। সমকামীদের গোষ্ঠীর কাছ থেকে এমন কোনও অভিযোগ পেলে পুলিশ এবং সরকারপক্ষের উচিত দ্রুত, যথাযথ এবং সংবেদনশীল পদক্ষেপ করা।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?