রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৫ জুন ২০২৫ ১৯ : ০৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কী আম নেই তাঁর বাগানে! গত এক দশকেরও বেশি সময় ধরে নিজের বাগানে তিনি ফলিয়ে আসছেন বিভিন্ন জাতের আম। আর উত্তরপ্রদেশের মালিহাবাদের বাসিন্দা পদ্মশ্রী কৃষক কলিমুল্লাহ খানের সবথেকে বড় বিশেষজ্ঞ হল, বিভিন্ন ধরনের হাইব্রিড আমের নামকরণ করা হয়েছে দেশের বিভিন্ন সেলিব্রিটিদের নামে। রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে বলিউড সেলিব্রিটি, প্রধানমন্ত্রী, ক্রিকেটার কে নেই সেই তালিকায়! তাঁর বাগানে রয়েছে 'অমিতাভ আম', 'ঐশ্বর্য আম', 'সচিন আম', এমনকি ‘নরেন্দ্র মোদি আম’, ‘অমিত শাহ আম’ এবং ‘সনিয়া গান্ধী আম’ও।
এবার ফের সংবাদ শিরোনামে এলেন তিনি। সম্প্রতি, পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। যার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার এই অপারেশনকে সম্মান জানিয়েই পদ্মশ্রী কৃষক কলিমুল্লাহ খান এবার তৈরি করেছেন দুটি নতুন জাতের আম। তার নাম রেখেছেন ‘রাজনাথ আম’ ও ‘সিঁদুর আম’। এই নামকরণ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফল মিসাইল স্ট্রাইককে উৎসর্গ করে।
কলিমুল্লাহ জানান, ‘যাঁরা দেশের জন্য ব্যতিক্রমী অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধা জানিয়েই এই আম তৈরি করা। ভারতীয় সেনার অভিযানের সাফল্যের পর থেকেই আমি চেয়েছিলাম এক বিশেষ জাতের আম তৈরি করতে’। জানা গিয়েছে, এই দুই আমের জাত তৈরি করতে চৌসা, আমিগুদর্শা, ল্যাংড়া ও দশেহরির সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে। আমগুলি শুধুমাত্র জুন-জুলাই মাস পর্যন্ত পাওয়া যাবেষ তবে এই বিশেষ আমগুলি বাণিজ্যিকভাবে বিক্রি করেন না কলিমুল্লাহ। বরং যাঁরা তাঁর বাগানে আম দেখতে আসেন সেই দর্শনার্থীদের নিঃশুল্ক বিতরণ করা হয়। কলিমুল্লাহর ছেলে নাজিমুল্লাহ খান জানান, ‘২০১৪ সালে আমরা ‘নমো আম’ এবং ২০১৭ সালে ‘যোগীজি আম’ তৈরি করেছিলাম। এবার সেনাবাহিনী ও রাজনাথ সিংকে উৎসর্গ করলাম এই নতুন আম’। তবে এত কিছুর মধ্যে কলিমুল্লাহর পছন্দের আম কোনটি? তিনি জানান, ‘ঐশ্বর্যা আম’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?