মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | ব্যথার যম, বশে রাখে উচ্চ রক্তচাপ-কোলেস্টেরল! ছোট্ট এই দানার গুণেই মিলবে বহু জটিল রোগ থেকে মুক্তি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জুন ২০২৫ ১৯ : ১৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ভাজা-ভুজি থেকে তরকারি, বাঙালির নিরামিষ রান্নায় কালোজিরের অবদান অনস্বীকার্য। আমিষ রান্নাতেও রয়েছে এর বহু ব্যবহার। তবে শুধুই স্বাদবর্ধক নয়, কালোজিরের স্বাস্থ্য উপকারিতাও প্রচুর। প্রতি গ্রাম কালোজিরেতে রয়েছে নিয়াসিন, প্রোটিন, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, কপার, জিঙ্ক, ফেলাসিন। প্রাচীন যুগ থেকে কালোজিরেকে মহাঔষধি হিসাবে দেখা হয়। জেনে নিন নিয়মিত কালোজিরে খেলে কী কী উপকার পাবেন- 

*অ্যান্টিঅক্সিড্যান্ট পরিপূর্ণ কালোজিরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কালোজিরের দানা থেকে তৈরি তেল কোলেস্টোরেল কমাতে পারে। 

*কালোজিরে দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। 

*গবেষণায় দেখা গিয়েছে, ক্যানসার প্রতিরোধেও কালোজিরে কার্যকরী ভূমিকা পালন করে। 

*কালোজিরা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুব ভাল কাজ। সকালের চায়ে কালোজিরে দিয়ে খেতে পারেন। তা ডায়াবেটিসের জন্য খুবই উপকারি।

*দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার শত্রু কালোজিরে, উপকারী কোষ বৃদ্ধিতেও সাহায্য করে। ব্যথা, বেদনার উপশমের জন্য কালোজিরের ব্যবহার তো করাই হয়। সঙ্গে অন্ত্রের জীবাণুকে নাশ করে এই বীজ।

*ওজন কমাতে কালোজিরে খুবই উপকারী। বিশেষত ভুঁড়ির মেদ কমাতে টানা কয়েক মাস সকালে মধুতে কালোজিরে দিয়ে খেলে উপকার পেতে পারেন। 

*দাঁতের যন্ত্রণায় কালোজিরের তেল দারুন উপকারী। কয়েক ফোঁটা কালোজিরের তেল আপনার দাঁতের স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল। 

*হজমের গণ্ডগোল, গ্যাসট্রিক, পেটফাঁপা, কৃমির মতো সমস্যা থেকে মুক্তি পেতে কালোজিরে খুবই উপকারী। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে কালোজিরে।

*কালোজিরের তেল চুলের পক্ষে উপকারী। বিশেষত চুল পড়ে যাওয়ার সমস্যা হলে কালোজিরের তেল দারুণ কার্যকরী। এছাড়াও ত্বক ভাল রাখতে কালোজিরের ব্যবহার করতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া