মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ জুন ২০২৫ ১৮ : ৪২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বারবার বিশেষজ্ঞরা নিদান দিচ্ছেন। এখনই মানুষ সচেতন না হলে, বড় বিপদ। ঘনিয়ে আসতে পারে বিপদ। অবশ্যই অন্যতম কারণ, মানুষের যথেচ্ছাচার। বনাঞ্চল কেটে ঘর, বাড়ি, শহর বানানোর তাগিদই সমস্যা বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের।
সম্প্রতি একটি রিপোর্টের তথ্য, যদি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় ২ ডিগ্রি, তাহলেই হয়ে যেতে পারে বড় সমস্যা। ওই গবেষণায় দাবি করা হয়েছে, যদি পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা দু’ ডিগ্রি বেড়ে যায়, তাহলে বিশ্বের প্রায় দু’ বিলিয়ন মানুষের গুরুত্বপূর্ণ জলের উৎস হিন্দুকুশ হিমালয়ের ৭৫ শতাংশ পর্যন্ত বরফ
এই শতাব্দীর শেষ দিকেই গলে যেতে পারে।
এই প্রসঙ্গে আবশ্যই মনে রাখা জরুরি, হিন্দুকুশ পর্বতমালার হিমবাহগুলি একাধিক নদীর উৎস। সাম্প্রতিক গবেষণাউ উঠে আসা তথ্য, বিশ্ব যদি তাপমাত্রা বৃদ্ধিকে প্রাক-শিল্প স্তরের চেয়ে অন্তত দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে, তাহলে হিমালয় এবং ককেশাস পর্বতমালার প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ হিমবাহ বরফ সংরক্ষণ করা যেতে পারে। কিন্তু যদি তা না হয়, উলটে যদি বিশ্বব্যাপী তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তবে বিশ্বের হিমবাহ বরফের মাত্র এক-চতুর্থাংশ অবশিষ্ট থাকবে।
গবেষণায় বলা হয়েছে যে মানব সম্প্রদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমবাহ অঞ্চল, যেমন ইউরোপীয় আল্পস, পশ্চিম উত্তর আমেরিকা এবং কানাডার পর্বতমালা এবং আইসল্যান্ড, বিশেষ করে তীব্র ক্ষতির সম্মুখীন হবে। বিশ্বব্যাপী তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে, এই অঞ্চলগুলিতে ব্যাপক হারে গলতে পারে বরফ। যেখানে ২০২০ সালের বরফের স্তরের মাত্র ১০-১৫ শতাংশ অবশিষ্ট থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?