রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৫ জুন ২০২৫ ১৭ : ০৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারত বিশ্বের কয়েকটি দেশে যে সাতটি প্রতিনিধিদল পাঠিয়েছিল সেই দলের অন্যতম প্রধান ছিলেন শশী থারুর। নিউ ইয়র্কে বক্তৃতা দেওয়ার সময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা ২০০৯ সাল থেকে কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ। বছরের পর বছর তাঁর সম্পদ এবং আয় জনসাধারণের আলোচনার বিষয়।
সংবাদমাধ্যম ডিএনএ-র একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করার সময় শশী থারুর তাঁর সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৫ কোটি টাকারও বেশি। ২০১৪ সালে যা ছিল ২৩ কোটি এবং ২০১৯-এ ৩৫ কোটি টাকা। মাত্র দশ বছরে তাঁর সম্পদ দ্বিগুণেরও বৃদ্ধি পেয়েছে।
তার অস্থাবর সম্পদের (নগদ, ব্যাংক আমানত এবং বিনিয়োগের মতো জিনিসপত্র) পরিমাণ ৪৯ কোটি টাকারও বেশি। এর মধ্যে রয়েছে ১৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকা, বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য বিনিয়োগ।
শশীর ৫৩৪ গ্রাম সোনার মালিক। যার মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। তাঁর কাছে নগদ ৩৬ হাজার টাকা রয়েছে। তাঁর স্থাবর সম্পদের (জমি এবং সম্পত্তি) মূল্য ৬.৭৫ কোটি টাকা। এর মধ্যে রয়েছে, পালাক্কড়ে আড়াই একর কৃষিজমি। যার মূল্য ১.৫৬ লক্ষ টাকা। তিরুবনন্তপুরমে ৬.২ কোটি মূল্যের ১০.৪৭ একর জমি। ৫২ লক্ষ টাকা একটি বাড়ি এবং দু’টি গাড়ি।
১৯৫৬ সালের ৯ মার্চ লন্ডনে এক মালয়ালি পরিবারে জন্মগ্রহণ করেন শশী। মাত্র দুই বছর বয়সে তাঁর পরিবার কেরলে ফিরে আসে। তিনি মুম্বই এবং কলকাতায় স্কুলে পড়াশোনা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ থেকে ইতিহাসে স্নাতক অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি লাভ করেন।
২০০৯ সালে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং কংগ্রেস প্রার্থী হিসেবে তিরুবনন্তপুরম আসন থেকে জয়লাভ করেন। তারপর থেকে কেবল ভারতীয় রাজনীতিতে তাঁর ভূমিকার জন্যই নয়, বরং একজন শক্তিশালী বক্তা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের একজন সম্মানিত মুখ হিসেবেও পরিচিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?