বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ জুন ২০২৫ ১৬ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই। সেই মতোই, বেলা বাড়তেই আকাশ কালো কলকাতার। ঝেঁপে বৃষ্টি, বজ্রপাত। আবহাওয়া দপ্তরের বেলার দিকের আপডেট, দুপুর সাড়ে তিনটার পর আগামী দু-তিন ঘণ্টা কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের, সঙ্গী দমকা বাতাস। বাতাসের গতি হওয়ার সম্ভাবনা ৩০-৪০ কিলোমিটার। আগামী কয়েকঘণ্টায় হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগণাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার ও শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বুধবার পর্যন্ত আবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জেলায় তুমুল দুর্যোগের সতর্কতা জারি হয়নি। আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেবল বাংলা নয়, দুর্যোগের পরিস্থিতি দেশজুড়ে। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার ১১টি রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে দুর্যোগের ঘনঘটা জারি এখনও। এই রাজ্যগুলিতে আগেভাগেই সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
আজ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র মেঘালয়ে অতি প্রবল বৃষ্টির চরম সতর্কতা রয়েছে। ৮ জুন, রবিবার পর্যন্ত এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি চলবেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?