রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | যুগান্তকারী চুক্তি, যুদ্ধবিমান রাফালের যন্ত্রাংশ তৈরি হবে ভারতে! ফ্রান্সের বাইরে এই প্রথম

RD | ০৫ জুন ২০২৫ ১৬ : ৪১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে টাটা গোষ্ঠীর পদক্ষেপ আরও পোক্ত হল। রাফালের যুদ্ধবিমানের যন্ত্রাশ তৈরির জন্য ইতিমধ্যেই ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল)। টাটা অ্যাডভান্সড সিস্টেমসের তরফে  বৃহস্পতিবার এই কথা ঘোষণা করা হয়েছে।

এই চুক্তির ফলে মোদি সরকারের 'মেক ইন ইন্ডিয়া' প্রতিরক্ষা কর্মসূচি ও 'আত্মনির্ভর ভারত' মিশন আরও গতি পেল।

টাটা অ্যাডভান্সড সিস্টেমের সঙ্গে ড্যাসল্ট অ্যাভিয়েশনের মধ্যে চারটি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্ট হয়েছে। সেই চুক্তি অনুযায়ী রাফালের ফিউজেলেজ বানাবে টাটা গোষ্ঠী। অর্থাৎ যুদ্ধবিমানের দেহের খোল বা কাঠামো তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেম। ২০২৮ অর্থবছরের মধ্যে যা চালুর আশা করা হচ্ছে। 

রাফাল যুদ্ধবিমান তৈরির জন্য হায়দ্রাবাদে বিশেষ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গড়ে তোলা হবে। সেখানেই তৈরি হবে রাফালের গঠনগত উপাদান।

এই প্রথম রাফাল যুদ্ধবিমানের কোনও অংশ ফ্রান্সের বাইরে তৈরি হতে চলেছে। ফলে টাটা গোষ্ঠীর সঙ্গে ড্যাসল্ট অ্যাভিয়েশনের এউ চুক্তি যুগান্তকারী বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারতীয় সেনার হাতে এখন যে সব রাফাল যুদ্ধবিমান রয়েছে, সেগুলির সবটাই ফ্রান্সে তৈরি হয়েছে।

ড্যাসল্ট অ্যাভিয়েশনের  চেয়ারম্যান এবং সিইও এরিক ট্র্যাপিয়ার জোর দিয়ে বলেন যে, এই অংশীদারিত্ব "ভারতে আমাদের সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি নির্ণায়ক পদক্ষেপ।"

টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল)-এর সিইও এবং এমডি সুকরণ সিং এই অংশীদারিত্বকে ভারতের মহাকাশ যাত্রায় একটি মাইলফলক হিসাবে বর্ণনা করেছেন, যা ভারতের উৎপাদন দক্ষতা এবং ভারতীয় অংশীদারদের উপর আন্তর্জাতিক মহাকাশ নেতৃত্বেরআস্থা উভয়ই প্রদর্শন করে। সুকরণ সিং বলেছেন, "ভারতে সম্পূর্ণ রাফালে বিমানের ফিউজলেজের উৎপাদন টাটা অ্যাডভান্সড সিস্টেমের ক্ষমতার উপর গভীর আস্থা এবং ড্যাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে আমাদের সহযোগিতার শক্তিকে তুলে ধরে। আকাশ পথে যুদ্ধ সরঞ্জাব জোগাড়ে ভারত যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এই চুক্তি সেদিকটিই প্রতিফলিত করে।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া