মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ জুন ২০২৫ ১৫ : ১১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমের মধ্যে বিয়ের অনুষ্ঠান। তুমুল হুল্লোড়, খাওয়াদাওয়ার মাঝেও ভ্যাপসা গরমে অস্বস্তিই হচ্ছিল নিমন্ত্রিতদের। আচমকাই ঘটল বিপত্তি। কুলারের ঠান্ডা হাওয়া নিয়ে ঝামেলা শুরু হল বরযাত্রী ও কনেপক্ষের মধ্যে। সামান্য কথা কাটাকাটি মুহূর্তে বদলে গেল হাতাহাতিতে। শেষমেশ এমন মারপিট শুরু হল, বিয়েবাড়ি একেবারে কুস্তির আখড়ায় পরিণত হল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। পুলিশ জানিয়েছে, ২৮ মে সিপরি বাজার এলাকায় ওই বিয়ের অনুষ্ঠানটি ছিল। সেদিন ভ্যাপসা গরমে অস্বস্তিতে ছিলেন সকলেই। বিয়ের সমস্ত আচার, রীতি পালন করে একসঙ্গে বসেছিলেন বর-কনে। তাঁদের স্বস্তির জন্যেই একটি কুলার রাখা ছিল একপাশে। এদিকে বরযাত্রীদের মধ্যে কয়েকজন সেই কুলারের সামনে এসে বসে পড়েন। কনের আত্মীয়রা তাঁদের খানিকটা সরে বসতে বলেন। যাতে বর-কনে ঠান্ডা হাওয়ায় খানিকক্ষণ জিরিয়ে নেওয়ার সুযোগ পান। তাতেই শুরু প্রচণ্ড ঝামেলা।
কুলারের ঠান্ডা হাওয়া নিয়েই বর ও কনের আত্মীয়দের মধ্যে ঝামেলা শুরু হয়। তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। সেই হাতাহাতিতে যোগ দেন কয়েকজন নিমন্ত্রিতও। প্রায় গোটা বিয়েবাড়ির লোকজন মারপিট শুরু করেন।
ভিডিওতে দেখা গেছে, কেউ কেউ চেয়ার ছুড়ে মারেন একে অপরের দিকে। কেউ ভাঙচুর করেন। কেউ বা বিয়েবাড়ির সজ্জা নষ্ট করে দেন। অন্যদিকে খাবার ফেলে রেখে পালিয়ে যান নিমন্ত্রিতরা। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন কনের আত্মীয়রাও। ভিডিও ফুটেজ নিয়ে বরযাত্রীদের বিরুদ্ধে অভিযোগ জানান। জানা গেছে, সেই হাতাহাতিতে বাইরে থেকে স্থানীয় কয়েকজন লোক যোগ দেন। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?