বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ০৫ জুন ২০২৫ ১৪ : ৪৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: বসের অত্য়াচারে ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসলেন কর্মী। পা ভেঙেছিল ওই কর্মীর। বস সেই কথা শুনেও বলেছিলেন, অফিস আসতেই হবে। দু'সপ্তাহ আগে কাজে যোগ দেওয়া সেই কর্মী এই আদেশ শুনে যা করলেন, তাতেই চমকে গিয়েছেন অনেকে।
কর্মীর নাম বেন আসকিন্স। তিনি এখনকার অফিসের কর্মসংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে এই গোটা ঘটনা নিয়ে পোস্ট করেন। তাঁর শেয়ার করা কথোপকথনটি বসের বার্তা দিয়ে শুরু হয় - 'আমাকে বলা হয়েছে যে তুমি আগামিকাল তোমার শিফট করতে পারবে না, কী হয়েছে?' কর্মচারীর উত্তর, 'বাইক থেকে নামতে গিয়ে আমার পা ভেঙে গেছে। আমি এই মুহূর্তে হাসপাতালে আছি।' বস উত্তর দেন, 'হ্যাঁ! এটা শুনে সত্যিই খারাপ লাগছে। তুমি কখন ফিরে আসবে বলে মনে করছ?'
কর্মচারী ব্যাখ্যা করেন যে ডাক্তার কয়েকদিন বিছানায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। সহানুভূতির পরিবর্তে, বস বলেন, শুক্রবারের শিফটে তাঁকে দরকার। এমনকি অফিসে হাজির হওয়ার জন্য জোর করেন , পরিবর্তে তাকে চেয়ার এনে দেওয়ার কথাও বলেন৷ কর্মচারী যতই তাকে বোঝানোর চেষ্টা করেন তাঁর পরিস্থিতি, সহানুভূতি তো দূর, কথা শুনেই উল্টে চাপ দিতে থাকেন বস৷ এমনই কথপোকথনের শেষে নিরুপায় হয়ে সেই কর্মচারী পদত্যাগের কথা বলেন।
অনলাইনে প্রকাশ করা ভিডিওর ক্যাপশনে আস্কিন্স লিখেছেন, 'তোমার পা ভেঙে গেলে তুমি ভয় পেও না, আমি তোমাকে চেয়ার দেব?' মন্তব্যের অংশে, অনেকেই কর্মচারীর পক্ষে দাঁড়িয়ে তাঁর পদত্যাগ করার জন্য প্রশংসা করেছেন। অন্যরা তাদের নিজস্ব কর্মক্ষেত্র থেকে একই রকম অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এমনই হওয়া উচিত ছিল'। অন্য একজন যোগ করেছেন, 'একদম নিখুঁত প্রতিক্রিয়া।' কেউ কেউ মন্তব্য করেছেন, 'চাকরিটি ছেড়ে দিন। একেবারেই হাস্যকর।' মোদ্দাকথা, কর্মক্ষেত্রের নিষ্ঠুরতা ফুটে উঠেছে এই ঘটনায়।
সম্প্রতি বেঙ্গালুরুর একজন প্রযুক্তিবিদ কর্মক্ষেত্রে ক্রমাগত চাপ এবং ক্লান্তির পরে ছেড়ে দেন চাকরি । ভিডিও কলে কান্নায় ভেঙে পড়েন। কোনো এক প্রকল্পের বিষয়ে স্পষ্ট নির্দেশনা চেয়েছিলেন তিনি। এই তাঁর দোষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?